আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  হিন্দু ধর্মে যে কোনও শুভ কাজের শুরুতেই স্মরণ করা হয় গণেশকে। তাই তিনি পরিচিত সিদ্ধিদাতা, বিঘ্নহর্তা ও সমৃদ্ধির দেবতা হিসেবে। বিশ্বাস করা হয়, ভক্তিভরে গণেশের পুজো করলে জীবনের বাধা-বিপত্তি দূর হয় এবং সাফল্যের পথ প্রশস্ত হয়। গণেশ চতুর্থী উপলক্ষে তাই ঘরে ঘরে বাপ্পার আরাধনায় মেতে ওঠেন ভক্তরা। তবে পুরাণের কাহিনি মানেই দেবদেবীর অলৌকিক ঘটনা, অভিশাপ, বরদান আর তার সঙ্গে জড়িয়ে থাকা নানা বিশ্বাস। গণেশ চতুর্থীও এমনই এক পৌরাণিক কাহিনির সঙ্গে যুক্ত, যার প্রভাব আজও ধর্মীয় আচারে দেখা যায়। বিশেষ করে গণেশ চতুর্থীর রাতে চাঁদের দিকে না তাকানোর একটি প্রচলিত বিশ্বাস রয়েছে। কিন্তু কেন এমন নিষেধাজ্ঞা? চাঁদের সঙ্গে গণেশের কী এমন ঘটেছিল, যার জেরে এই নিয়মের জন্ম? জেনে নিন নেপথ্যের সেই কারণ। 

কেন চাঁদের মুখ দেখা  নিষেধ? 

হিন্দু পুরাণের একটি প্রচলিত কাহিনি অনুযায়ী, একবার গণেশকে দেখে তাঁর শারীরিক গঠন ও হাতির মুখ নিয়ে চন্দ্রদেব অহংকারের সঙ্গে হাসাহাসি করেন। পৌরাণিক কাহিনী অনুসারে, একবার পেটভরে মোদক খেয়ে বাহন ইঁদুরে চড়ে বাড়ি ফেরার সময় গণেশ হোঁচট খেয়ে পড়ে যান। সেই সময়েই তাঁকে দেখে চন্দ্রদেব খুব হেসেছিলেন এবং দেহ নিয়ে কটাক্ষ করেছিলেন। চন্দ্রের সেই অহংকারী আচরণে গণেশ ক্রুদ্ধ হন। তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেন তাঁর দিকে যে তাকাবে, সে মিথ্যা অপবাদ বা কলঙ্কের শিকার হতে পারে। সেই  কারণেই গণেশ চতুর্থীর দিন চাঁদের দর্শনকে অশুভ বলে মনে করা হয়। একে বলে ‘মিথ্যা কলঙ্ক বা মিথ্যাচার দোষ’।   

কীভাবে কাটল সেই অভিশাপ?

অভিশাপ পাওয়ার পর চন্দ্রদেব নিজের ভুল বুঝতে পারেন এবং গণেশের কাছে ক্ষমা চান। তাঁর অনুশোচনায় কিছুটা গলে গণেশের মন। সন্তুষ্ট হয়ে গণেশ অভিশাপ কিছুটা লঘু করেন। সেই সময় থেকে প্রচলিত রয়েছে যে যদি কেউ ভুল করেও চাঁদের দিকে তাকিয়ে ফেলেন তাহলে বিশেষ মন্ত্র বা গণেশের আরাধনার মাধ্যমে সেই দোষ কাটাতে হয়। 

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য