লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বারাণসী থেকে শুরু, ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে পড়ে গঙ্গা আরতির রীতি। পরে শুধুই গঙ্গা নয়, দেশের বিভিন্ন পবিত্র নদীর তীরে আরতির প্রথা চালু হয়। নর্মদা, গোদাবরীর মতো নদীর তীরে এখন আরতি সাধারণ বিষয় হয়ে উঠেছে। কিন্তু ৮ হাজার ২০০ কিলোমিটার দূরে ব্রিটেনের লন্ডনে গঙ্গা আরতি! শুনলেই মনে উৎসাহ জাগছে। কিন্তু এটাই হয়েছে। গতকাল, রবিবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনে টেমসের নদীর ধারে অনুষ্ঠিত হয় আরতি। যা দেখে মুগ্ধ ব্রিটেনবাসী। গঙ্গা আরতির স্টাইলেই রীতি নীতি সম্পন্ন হয়েছে।

৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্বব্যাপী উদযাপনের অংশ হিসেবে বার্ষিক ‘টোটালি টেমস’ উৎসবের সহযোগিতায় ইংল্যান্ডের চিন্ময় মিশন আয়োজন করেছিল ‘টেমস নদীতে গঙ্গা আরতি ও আলোর উৎসব’। ভারতের গঙ্গা নদীর তীরে বিশ্ববিখ্যাত আরতির ধরনে লন্ডনের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। প্রকৃতি, জ্ঞান ও চেতনার জীবন প্রবাহের প্রতীক হিসেবে সাজানো হয়েছিল টেমস নদীর তীরবর্তী এলাকা। লন্ডনে পবিত্র নদী হিসেবে ধরা হয় টেমসকে। তাই গঙ্গার মতোই সেখানে আরতি সম্পন্ন হয়েছে।

আরও পডুন: জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

এই বিষয়ে ইংল্যান্ডের চিন্ময় মিশনের আবাসিক শিক্ষিকা ব্রহ্মচারিণী শ্রীপ্রিয়া চৈতন্য বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ গঙ্গার তীরে সমবেত হয়ে নদী, প্রকৃতি এবং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছুর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ প্রদীপ নিবেদন করে আসছে। আরতি করে আসছে। টেমস নদীর তীরে এই গঙ্গা আরতি সেই একই চেতনাকে বহন এবং কৃতজ্ঞতা, আশা ও ঐক্যের এক যৌথ মুহূর্তে মানুষকে একত্রিত করে। চিন্ময় মিশনের কাছে গঙ্গা নদী জ্ঞানের প্রবাহেরও প্রতীক।’

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী