জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ঠ্যালার নাম বাবাজি। ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ (এফএটিএফ)-এর পূর্ণাঙ্গ অধিবেশনের ঠিক আগেই জঙ্গি সংগঠন ‘জয়েশ-ই মহম্মদ’-এর প্রধান মাসুদ আজহারের নাম ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) ‘রেড বুক’ বা সর্বাধিক-কাঙ্ক্ষিত সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে শাহবাজ শরিফ সরকার। শুধু তাই নয়, কান্দাহার বিমান ছিনতাই কাণ্ডের মূল পাণ্ডার মাথার দাম ৭০ লাখ রুপি ঘোষণা করেছে। যদিও পাকিস্তান সরকারের এমন পদক্ষেপকে ‘নাটক’ হিসেবে আখ্যা দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)।

আগামী অক্টোবরে বসতে চলেছে ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ (এফএটিএফ)-এর পূর্ণাঙ্গ অধিবেশন। দীর্ঘদিন ধরেই জঙ্গি কাজকর্মে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে ‘ধূসর’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে এফএটিএফ। এমনকি জঙ্গিদের মদত দেওয়া বন্ধ না হলে আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হবে বলেও হুমকি দিয়েছিল। যদিও ‘জয়েশ-ই মহম্মদ’ প্রধান মাসুদ আজহার দেশ থেকে পালিয়ে আফগানিস্তানে গিয়ে ডেরা বেঁধেছেন বলে দাবি পাক সরকারের। ২০২১ সালে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইএ জয়েশ প্রধানের মাথার দাম ৫০ লাখ রুপি ঘোষণা করেছিল।

পাকিস্তান সরকার অস্বীকার করলেও ভারতীয় গোয়েন্দাদের দাবি, গত ছয় মাস ধরে আজহার পাকিস্তানের সিন্ধু প্রদেশের নবাবশাহ শহরে আত্মগোপন করে আছেন। গত বছর ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময়ে ভারতীয় বায়ুসেনার হামলায় পাক অধিকৃত কাশ্মীরে থাকা মাসুদের ১০ আত্মীয় প্রাণ হারিয়েছিলেন। শুধু মাসুদ আজহার-ই নয়, পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফআইএ-র সর্বশেষ তালিকায় ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীদের সহায়তাকারী হিসেবে অভিযুক্ত ১৯ জন সন্ত্রাসীর নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ জনের ছবি এবং ২৬/১১ হামলায় তাদের কথিত ভূমিকার বিস্তারিত বিবরণ তালিকায় যুক্ত করা হয়েছে।

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

গণপতি বাপ্পার জন্য বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু সুজির মাওয়া মোদক

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় FIR দায়ের করল সিবিআই