মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে বিপদ কখনও বলে আসে না। সেই প্রবাদ বাক্যই আরও একবার প্রমাণিত হল। বাড়ির মধ্যেই ছিলেন পরিবারের সদস্যরা। ভুলেও কেউ বুঝতে পারেননি কয়েক মুহূর্তের মধ্যেই নেমে আসতে চলেছে ভয়ঙ্কর বিপদ।  মঙ্গলবার পুলিশ জানিয়েছে,  একটি বাড়িতে ফ্রিজ বিস্ফোরণে জেরে একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক আতঙ্ক।  

জানা গিয়েছে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে কর্ণাটকের চাবাত গলিতে। নিহতরা হলেন গজানন ধামোনে (৬৫), রোশন ধামোনে (২১), শারদা ধামোনে (৪৫) এবং ভারতী ধামোনে (৫০। বিস্ফোরণের জেরে প্রিয়া ধামোন (২৮) এবং গঙ্গা ধামোন (২৫)  গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। 

আরও পড়ুন: মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য থেকে জানা গিয়েছে,  বাড়ির ভেতরে একটি রেফ্রিজারেটর বিস্ফোরিত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা ভেতরে আটকা পড়েন। ভুক্তভোগীরা পালাতে না পারায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।    

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?