উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে মোটা টাকা বেতনের চাকরি

উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই প্রত্যেক শিক্ষার্থী ভাবতে থাকে যে, এরপর কী করব?

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই প্রত্যেক শিক্ষার্থী ভাবতে থাকে যে, এরপর কী করব? কোন বিষয় নিয়ে এগোলে ভবিষ্যৎ সুরক্ষিত হবে! কারণ একটি ভুল সিদ্ধান্ত ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। তাই জেনারেল কোর্সের পরিবর্তে আজকাল শিক্ষার্থীরা এমন কিছু কোর্স খুঁজছে, যা তাঁদের মোটা বেতনের চাকরির যোগ্যতা অর্জনে সাহায্য করবে। শুধু তাই নয়, ভাল চাকরির পাশাপাশি যাতে তাঁরা বাড়তি ইনকামও করতে পারে। এর জন্যে আমাদের কাছে কয়েকটি বিশেষ কোর্সের খোঁজ রয়েছে, উচ্চমাধ্যমিকের পর চোখ বুজে এই কোর্সগুলি সম্পন্ন করলে মোটা বেতনের চাকরি নিশ্চিত। পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবেও অর্থ উপার্জন করতে পারেন। যেমন,

ডিজিটাল মার্কেটিং

আজকাল ছোট থেকে বড় অনেক সংস্থাই তাদের ব্যবসার উন্নতির জন্য ডিজিটাল ক্ষেত্রে যোগাযোগে দক্ষ লোকজন খুঁজছে। এর জন্য অনলাইন প্ল্যাটফর্ম এবং অনলাইন মার্কেটিং উভয় বিষয়েই জ্ঞান থাকতে হবে। অনেক সংস্থাই উচ্চমাধ্যমিক পাশের পর পড়ুয়াদের এই বিষয়ে নির্দিষ্ট কোর্স করিয়ে থাকে। এর সময়কাল হয় ৩ মাস থেকে ১ বছর। এই কোর্স করলে ইন্টার্নশিপেই প্রতি মাসে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এসইও, সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনে অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে এর বেতন ৫০,০০০ টাকাও ছাড়াতে পারে। সবথেকে বিশেষ দিক হল, আপনি কোনও সংস্থায় পার্মানেন্ট চাকরির পাশাপাশি  ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও অর্থ উপার্জন করতে পারবেন।

গ্রাফিক ডিজাইনিং এবং অ্যানিমেশন

সৃজনশীল ক্ষেত্রে আগ্রহী পড়ুয়াদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এখানে লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এবং ভিএফএক্স শেখানো হয়। প্রযুক্তি ও শিল্পের এক অনন্য মিশ্রণ ভিজ্যুয়াল এফেক্টস বা ভিএফএক্স, যা স্কুল শিক্ষা থেকে শুরু করে চলচ্চিত্র জগৎ সব জায়গাতেই কাজে লাগে। বর্তমানে ভিজ্যুয়াল এফেক্টস বা ভিএফএক্স ছাড়া চলচ্চিত্র জগৎ অসম্পূর্ণ। এর মাধ্যমে চলচ্চিত্রে সুপারহিরো, বিপজ্জনক স্টান্ট এবং বিশাল আকারের প্রাণীর মতো অসম্ভব দৃশ্যগুলিকে জীবন্ত করা যায়। এর কোর্সের সময়সীমা ৬ মাস থেকে ৩ বছর হতে পারে। উচ্চমাধ্যমিক পাশের পর এই কোর্সে ভর্তি হতে পারেন। মিডিয়া হাউস, বিজ্ঞাপন সংস্থা এবং প্রযুক্তি সংস্থাগুলিতে এই কোর্সের পড়ুয়াদের ব্যাপক চাহিদা রয়েছে। ইন্টার্নশিপেই প্রতি মাসে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বেতন পাওয়া সম্ভব, ভাল অভিজ্ঞতা হয়ে গেলে আপনার বেতন ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্তও ছুঁতে পারে। পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও আর বাড়তে পারে।

ওয়েব ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং

কোডিং এবং প্রযুক্তিতে আগ্রহী শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পাশের পর একটি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স (HTML, CSS, JavaScript, React, ইত্যাদি) করতে পারেন। এই কোর্সের সময়সীমা হয়ে থাকে ৬ মাস থেকে ১ বছর। এই কোর্সের পর সফটওয়্যার কোম্পানি এবং স্টার্টআপগুলিতে মোটা বেতনের চাকরির সুযোগ পাওয়া যায়। সামান্য অভিজ্ঞতা অর্জন করলেই এই ক্ষেত্রে প্রতি মাসে ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

হোটেল ব্যবস্থাপনা এবং HOSPITALITY MANAGEMENT

বর্তমানে পর্যটন ও হোটেল শিল্পও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর কোর্সগুলিতে হোটেল পরিচালনা, খাবার তৈরি করা, রিসেপশনিস্ট, হাউসকিপিংয়ের কাজকর্ম শেখানো হয়ে থাকে। উচ্চমাধ্যমিকে ইংরেজিতে ভাল নম্বর নিয়ে পাশ করলেই এই কোর্সে ভর্তি হওয়া যাবে। এই কোর্সের সময়সীমা ১ বছর থেকে ৩ বছরের মধ্যে হয়ে থাকে। কোর্সের পর ৫-তারা হোটেল, ক্রুজ শিপ এবং এয়ারলাইনসে চমৎকার চাকরি পাওয়া যাবজাব্জার বেতন ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত হয়।

বিদেশী ভাষার কোর্স

যে সকল শিক্ষার্থীর ফরাসি, জার্মান, জাপানি, স্প্যানিশ বা চিনা ভাষার মতো বিদেশি ভাষা শেখার আগ্রহ রয়েছে, তাঁদের ভবিষ্যতে কর্পোরেট, পর্যটন এবং আন্তর্জাতিক সংস্থাগুলিতে (MNCs) কাজের সুযোগ রয়েছে। এছাড়াও, তারা ভালো বেতনের চাকরির প্রস্তাবও পেয়ে থাকেন। যার সময়সীমা হয়ে থাকে ১ থেকে ২ বছর। এই চাকরিতে প্রতি মাসে বেতনের পরিমাণ ৫০ হাজার বা তার বেশিও হয়ে থাকে। 

 

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের