পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে না ঢুকে পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই ছাত্রের। মৃতদের নাম প্রথম দাশগুপ্ত (১৭) এবং শিবম পাল (১৭)। আজ, মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।

স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, দুজনেই অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। এদিন তারা স্কুলে যায়নি। বরঞ্চ স্কুলের পাশের পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়েছিল। গামছা ব্যবহার করে মাছ ধরার সময় কোনওভাবে জলে তলিয়ে যায় দুজনেই। সেই সময়ে সেখানে মোট তিনজন ছাত্র ছিল বলে জানা গিয়েছে। বাকি এক ছাত্র দুই বন্ধুকে জলে ডুবে যেতে দেখে চিৎকার শুরু করে। তাঁর চিৎকার শুনে আশপাশের বাসিন্দা এবং স্কুলের শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে আসেন।

আরও পডুন: সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

স্থানীয় কয়েকজন প্রথমে জলে নেমে প্রথম দাশগুপ্তকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর দীর্ঘ কয়েক ঘন্টা ধরে দ্বিতীয় ছাত্র শিবম পালের খোঁজে পুকুরে তল্লাশি চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অশোকনগর থানার সিভিক ভলান্টিয়াররাও জলে নেমে তল্লাশি চালান। শেষ পর্যন্ত কচুরিপানার নিচ থেকে শিবমের দেহ উদ্ধার হয়।

জানা গিয়েছে, প্রথম দাশগুপ্তের বাড়ি অশোকনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবা-মা দুজনেই প্রয়াত। প্রায় তিন বছর আগে তাঁর মায়ের মৃত্যু হয়। এরপর হোস্টেলে থেকে পড়াশোনা করতেন তিনি। অন্যদিকে শিবম পালের বাড়ি অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। তাঁর বাবা একটি গেঞ্জির কারখানায় কাজ করেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। স্থানীয়দের দাবি, পীর বাবার এই পুকুরে এর আগেও ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরও পুকুরটির নিরাপত্তা নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ। ঠিক কীভাবে দুই ছাত্র জলে তলিয়ে গেল, তা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ।

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?