সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: দলত্যাগ বিরোধী আইনে কেন ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়পন্থী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? তাঁদের বিধায়ক পদ খারিজ হবে না কেন? এই আর্জি জানিয়ে গতকাল, সোমবার সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছিলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জের কালীঘাটপন্থী তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের তরফে মামলাটি শীর্ষ আদালতে দায়ের করেছেন কল্যাণবাবু। তারপরেই তড়িঘড়ি পদক্ষেপ করলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। সূত্রের খবর, আজ, মঙ্গলবার ঋতব্রতপন্থী দশ বিধায়ককে নোটিস পাঠিয়েছেন তিনি। সাত দিনের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছে অধ্যক্ষের দফতর থেকে।

আরও পডুন: পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

যার ফলে বিপাকে পড়ল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী দশ তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, যে দশ বিধায়কের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়, তাঁদেরকেই নোটিস পাঠিয়েছেন অধ্যক্ষ। অর্থাৎ ফিরহাদ হাকিম, আখরুজ্জমান, জাভেদ খান, শিউলি সাহাদেরই নোটিস পাঠিয়েছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিরোধী ভূমিকার অভিযোগে ঋতব্রত শিবিরের ১০ জন বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে। অধ্যক্ষের সচিবালয় থেকে নির্দেশ জারি করে জানানো হয়েছে যে, আগামী সাত দিনের মধ্যে উক্ত বিধায়কদের নিজেদের অবস্থান ও বক্তব্যের স্বপক্ষে লিখিত কারণ দর্শাতে হবে। দলত্যাগ বিরোধী আইনের আওতায় এই নোটিস পাঠানো হয়েছে বলে বিধানসভা সূত্রে খবর।

কালীঘাট তৃণমূলের অভিযোগের ভিত্তিতেই অধ্যক্ষের এই পদক্ষেপ বলে সূত্রের খবর। দলীয় নির্দেশ অমান্য, বিদ্রোহী কার্যকলাপ-সহ একাধিক অভিযোগ, সঙ্গে সংবিধানের দশম তফসিল অনুযায়ী কেন তাঁদের বিধায়ক পদ খারিজ করার প্রক্রিয়া শুরু করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিসে সেই বিষয়েও লিখিত আকারে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে খবর। প্রতীক দ্বন্দ্বে যখন যুযুধান দুই পক্ষই, তখন সুপ্রিম কোর্টে ঋতপন্থী দশ বিধায়কের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া ও তারপরেই অধ্যক্ষের পদক্ষেপ রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্যের সৃষ্টি করে দিয়েছে।

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা