পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মধ্যবিত্তের বাড়িতে ঘর পরিষ্কার করতে অনেকেই পুরনো টি-শার্ট, গেঞ্জি, তোয়ালে বা ছেঁড়া কাপড় দিয়ে মেঝে মোছেন। ব্যবহার না করা কাপড়কে এভাবে কাজে লাগানো বেশ সুবিধাজনকও। কিন্তু বাস্তুশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই অভ্যাস নাকি বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী। এমনকি সংসারে দেখা দিতে পারে অভাব। জেনে নিন সঠিক নিয়ম- 

পুরনো কাপড় দিয়ে মোছা কেন অশুভ বলে মনে করা হয় 

বাস্তু মতে, পুরনো ও ছেঁড়া কাপড়ের সঙ্গে নেতিবাচক শক্তি যুক্ত আছে বলে মনে করা হয়। বিশেষ করে পুরনো ব্যবহৃত পোশাককে ঘরের মেঝে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেই নেতিবাচকতা গোটা বাড়িতে ছড়িয়ে পড়তে পারে, এমন বিশ্বাস রয়েছে। এর ফলে আর্থিক সমস্যা, অশান্তি এবং বাড়ির ইতিবাচক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কার কথা বলা হয়।

লক্ষ্মীর কৃপা কমে যায় 

বাস্তুবিশ্বাস অনুযায়ী, পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা উচিত। পুরনো বা ছেঁড়া পোশাক দিয়ে ঘর মোছাকে বাস্তুদোষের সঙ্গে যুক্ত করা হয়। এমনটা করলে বাড়িতে সমৃদ্ধির পরিবেশ ব্যাহত হতে পারে এবং অর্থের আগমনেও বাধা তৈরি হতে পারে বলে মনে করা হয়।

বাড়তে পারে অশান্তি ও নেতিবাচক প্রভাব 

ব্যবহৃত পুরনো পোশাকের সঙ্গে ব্যক্তির পুরনো ‘শক্তি’ বা আবেগ জড়িয়ে থাকে এমন ধারণা রয়েছে। সেই কাপড় দিয়ে নিয়মিত ঘর মোছার ফলে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক চাপ, বিরক্তি বা অশান্তি বাড়তে পারে বলে বাস্তুতে বিশ্বাস করা হয়। বিশেষ করে পুরনো অন্তর্বাস বা ছেঁড়া তোয়ালে দিয়ে ঘর মোছাকে বাস্তু মতে অনুচিত বলে উল্লেখ করা হয়েছে।

 কীভাবে ঘর মুছবেন 

বাস্তু-নিয়ম অনুযায়ী, ঘর পরিষ্কারের জন্য আলাদা পরিষ্কার কাপড় বা নির্দিষ্ট মপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পুরনো ব্যবহৃত পোশাকের পরিবর্তে পরিষ্কার-পরিচ্ছন্ন মপ ব্যবহার করাই উচিত। বাস্তুবিশ্বাস অনুযায়ী, সপ্তাহে এক-দু’দিন মোছার জলে সামান্য সন্ধা নুন বা সমুদ্রের নুন মেশানো যেতে পারে। বিশেষত বৃহস্পতিবার বাদ দিয়ে এই নিয়ম পালন করার কথা বলা হয়েছে। বিশ্বাস করা হয়, নুন বাড়ির নেতিবাচক শক্তি শোষণ করে পরিবেশে ইতিবাচকতা আনতে সাহায্য করে।

 

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র