মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

এক বৃদ্ধ দম্পতিকে তাঁদের ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বাড়ির বাইরে অবস্থান বিক্ষোভ করতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তান মানুষ করতে নিজেদের জীবনের সবটা উৎসর্গ করে দেন বাবা-মায়েরা। সেই সন্তানদের কাছেই বয়স্ককালে বাবা-মায়েরা বোঝা হয়ে যান। এমনকি বাবা-মাকে ভিটে-মাটি ছাড়া করতেও তখন দু’বার ভাবে না ‘গুণধর’ সন্তানরা। মাঝে মধ্যেই এমন ঘটনা গোটা সমাজকে রীতিমতো নাড়িয়ে দেয়। তখন সন্তানের উপর বিশ্বাসই উঠে যায় বাবা-মায়ের। সম্প্রতি তেলেঙ্গনায় এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক বৃদ্ধ দম্পতিকে তাঁদের ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বাড়ির বাইরে অবস্থান বিক্ষোভ করতে দেখা গিয়েছে।

বৃদ্ধ দম্পতির নাম দেবরাপল্লি লক্ষ্মণ ও তাঁর স্ত্রী জয়লক্ষ্মী। তাঁরা তেলেঙ্গানার মিয়াপুরের ইন্দিরা রেড্ডি অলউইন কলোনির বাসিন্দা। ছেলের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, বউয়ের পরামর্শে ছেলে তাঁদেরকে মারধর করেছে। খেতে দেয় না। বাড়ি থেকে জোর করে বের করে দিয়েছে। বৃদ্ধ বয়সে ছেলের বাড়িতেই থাকার অধিকার নেই তাঁদের। তাঁদের না জানিয়েই ছেলে আর বউমা মিলে তাঁদের সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে।

ভুক্তভোগী বয়স্ক দম্পতির আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছে ছেলে। কিন্তু তাঁরা নিজেদের বাড়ি ছেড়ে কোনওভাবেই যাবে না। দরকার পড়লে ছেলে আর বউমাকেই বাড়ি থেকে যেতে হবে। এই নিয়ে বাড়ির বাইরেই অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন বৃদ্ধ দম্পতি। এই বয়সে গৃহহীন হওয়ার ভয় তাঁদের ঘিরে ধরেছে। স্বাভাবিকভাবেই অসহায় বোধ করছেন তাঁরা। তাই তাঁরা এ বিষয়ে অবিলম্বে স্থানীয় পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন। লক্ষ্মণ ও জয়লক্ষ্মী তাঁদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন, যাতে তাঁরা তাঁদের শেষ দিনগুলি মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন। এই ঘটনা আবারও বয়স্ককালে সন্তানরাও নিরাপদ নয়, এই ভয় জাগিয়ে তুলল অনেকের মনে।

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?