জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার জালালখালিতে দুঃসাহসিক চুরির ঘটনা। বাজারে দুই ব্যবসায়ীর দোকান থেকে লুঠপাঠ চালিয়ে আগুন জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুই ব্যবসায়ীর দোকানের সর্বস্ব লুঠ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় ইলেকট্রনিক্স ও স্টুডিয়োর পাশাপাশি আরও একটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ইলেকট্রনিক্স দোকানের মালিক স্বরূপ রায় জানিয়েছেন, ‘মঙ্গলবার রাতে তাঁর মোবাইল ও ফ্রিজ-টিভির দোকানে একদল দুষ্কৃতী হানা দেয়। দোকান জুড়ে লুঠপাঠ চালিয়ে দেড় লক্ষ টাকার বেশি নগদ অর্থ এবং ৫০টিরও বেশি মোবাইল ফোন লুঠ করেছে।

শুধু তাই নয়, প্রমাণ নষ্ট করতে দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক-সহ অন্যান্য সরঞ্জামও খুলে নিয়ে পালিয়েছে তাঁরা। আর যে সমস্ত ভারী জিনিসপত্র নিয়ে যেতে পারেনি, সেগুলিতে আগুন ধরিয়ে দিয়ে যায়। আগুনে গোটা দোকানটি পুড়ে কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে।’ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন স্বরূপবাবু। তাঁর আক্ষেপ, ‘গত ১২ বছর ধরে এই বাজারে দোকান চালাচ্ছি, কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। কে বা কারা এই ঘটনা ঘটাল, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার আঁচ পড়েছে পাশের দোকানেও।’

‘কামনা স্টুডিও’ নামক আর এক দোকানের মালিক বিনয় বিশ্বাস জানিয়েছেন, ‘সকালে স্থানীয়দের মারফত জানতে পারি, পাশের দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। খবর পেয়ে দ্রুত ছুটে এসে দেখি, আমার দোকানেও হানা দিয়েছিল দুষ্কৃতীরা। উপর থেকে ইট খুলে চোরেরা স্টুডিওতে ঢুকেছিল। স্টুডিওতে থাকা মূল্যবান সাতটি ক্যামেরার মধ্যে বেশ কয়েকটি দামী ক্যামেরা লুঠ করেছে তারা। বাকি কিছু ক্যামেরা দোকানের মধ্যেই ভাঙচুর করা হয়েছে। একটি ক্যামেরা ভাঙা অবস্থায় বাইরে রাস্তায় পাওয়া যায়। আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমার দোকানের।’ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন। তবে ঠিক কারা এই চুরির নেপথ্যে রয়েছে, তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক