মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে আর আন্তর্জাতিক ফুটবল না খেলার ঘোষণা দিয়েছিলেন। লিও’র পদাঙ্ক অনুসরণ করে এবার আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন কলম্বিয়ার অন্যতম সেরা তারকা ফুটবলার তথা জাতীয় দলের অধিনায়ক হামেস রদ্রিগেজ । মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সমাজমাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ৩৫ বছর বয়সী ফুটবলারের এমন ঘোষণায় হতচকিত হয়ে পড়েছেন কলম্বিয়ার ফুটবলপ্রেমীরা।

২০০৭ সালে কলম্বিয়ার অনূর্ধ্ব ১৭ দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন হামেস। ১১ ম্যাচে তিন গোল করেন। ২০১১ সালে কলম্বিয়ার অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলেন। ৫ ম্যাচে তিনটি গোল করে নজর করেন। ওই বছরই ডাক পান কলম্বিয়ার জাতীয় দলে। তার পর থেকে টানা ১৫ বছর দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অংশ নিয়েছেন। দাপিয়ে বেড়িয়েছেন সবুজ ঘাসের উপরে। দেশের হয়ে ১৩১টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। গোল করেছেন ৩১টি। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্ব ফুটবলে নজর কেড়েছিলেন। তাঁর অবিশ্বাস্য নৈপুণ্যেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছায় কলম্বিয়া। সেই আসরে ছয় গোল করে শীর্ষ গোলদাতা হিসেবে ‘গোল্ডেন বুট’ পেয়েছিলেন।

জাতীয় দলের হয়ে যেমন একের পর এক ম্যাচে পরিত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন রদ্রিগেজ, তেমনই ক্লাব ফুটবলেও গোল মেশিন হয়ে ওঠেছিলেন। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪ থেকে ২০২০ মরশুম পর্যন্ত খেলেছিলেন। ৮৫ ম্যাচে ২৯ গোল করেছিলেন। রিয়াল মাদ্রিদ থেকে ধারে চলে যান জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। ৪৩ ম্যাচে বায়ার্নের জার্সি গায়ে ১৪ গোল করেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানান ৩৫ বছর বয়সী ফুটবলার। জল ভরা চোখ নিয়ে আবেগাপ্লুত কণ্ঠে কলম্বিয়ার অধিনায়ক বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সাথে বিদায় নিচ্ছি কারণ আমি জানি যে দেশের জন্য আমি আমার সর্বোচ্চ সবকিছু উজাড় করে দিয়েছি।’

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ