বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘মা-বোনেরা ভরসা দেখিয়েছেন, তাই আমরা শক্তি পেয়েছি’, অন্নপূর্ণা দিবসে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। সেই বিপুল ভোটে জয়ের অন্যতম কারণ হল মহিলা ভোটব্যাঙ্ক। আর অন্নপূর্ণা দিবসে সেই মহিলাদেরই ধন্যবাদ জ্ঞাপন করলেন মোদি।

৭৬ পেরিয়ে ৭৭ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দেশজুড়ে তাঁর জন্মদিন পালন করা হচ্ছে। মোদির জন্মদিন উপলক্ষ্যে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। তার মধ্যে মোদির জন্মদিনকে অন্নপূর্ণা দিবস হিসেবে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো এদিন সল্টলেকের সেন্ট্রার্ল পার্ক রয়েছে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের পূর্বেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমাদের মূল মন্ত্র কথা কম কাজ বেশি। আমরা জানি জরুরি খরচ নিয়ে চিন্তা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে। আর অন্নপূর্ণা যোজনা সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে। বাংলার বিধানসভা নির্বাচনে মা-বোনেরা ভরসা দেখিয়েছেন। মা-বোনেদের ভরসাই আমাদের শক্তি জুগিয়েছে। আজ অন্নপূর্ণা যোজনায় নয়া সামর্থ্য, নয়া শক্তি জুগিয়েছে বাংলার নারীদের। প্রত্যেক বাড়ির মহিলাদের কাঁধে অনেক দায়িত্ব থাকে। নিজেদের সবটা দিয়ে পরিবারের দেখভাল করেন। জরুরি খরচা করার চিন্তা যখন তাঁদের কম থাকে, তখন তাঁদের আত্মবিশ্বাসও বেড়ে যায়। আজ কমপক্ষে দেড় কোটি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা ঢুকছে। এটা একটা বড় সাফল্য। বাংলার বিধানসভা ভোটের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি একে একে পূরণ করার কাজ চলছে।’

আরও পডুন: ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ আমি সত্যিই খুবই উচ্ছ্বসিত। বাংলার মা-বোনেরা সবসময়ই আমাদের ভালবাসা -স্নেহ উজাড় করে দিয়েছেন। ওনাদের আত্মীয়তা আমাকে সর্বদাই শক্তি জুগিয়েছে। আমার শক্তি, আপনাদের ভরসা। এখন বাংলায় কাউকে কাটমানি দিতে হয় না।’

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’