ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো চিকিৎসক নিয়োগের অভিযোগ ঘিরে এবার পুলিশি তদন্ত আরও এগোল। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বর্তমান সভাপতি সুদীপ্ত রায়, প্রাক্তন সভাপতি নির্মল মাঝি-সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর বিধাননগর দক্ষিণ থানায় একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তে কাউন্সিলের আরও কয়েকজন আধিকারিকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) ধারায় প্রতারণা, ৩১৯(২) ধারায় উদ্দেশ্যপ্রণোদিত প্রতারণা, ৩৩৬(৩) ধারায় জালিয়াতি, ৩৪০(২) ধারায় ভুয়ো নথি ব্যবহার করে জাল নথি তৈরির অভিযোগ এবং ৬১(২) ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা করা হয়েছে। তদন্তের আওতায় রয়েছেন মেডিকাল কাউন্সিলের বর্তমান সভাপতি সুদীপ্ত রায়, প্রাক্তন সভাপতি নির্মল মাঝি, সুশান্ত রায় এবং রেজিস্ট্রার মানস চক্রবর্তী। ভুয়ো চিকিৎসকদের রেজিস্ট্রেশন ও সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে তাদের প্রত্যেকের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চলতি সপ্তাহেই তাঁদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তকারীদের হাতে আরও তথ্য এসেছে বলেও পুলিশ সূত্রের দাবি। অভিযোগ, শুধু দুই চিকিৎসক নয়, আরও কয়েকজনের নামে ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। কীভাবে সেই নথি তৈরি বা যাচাই করা হয়েছিল এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কারা যুক্ত ছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গোরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

এর আগে গত মঙ্গলবার বিধাননগর কমিশনারেটে মেডিকেল কাউন্সিলের একাধিক পদাধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন চিকিৎসক ডক্টর রাজীব পাণ্ডে। তার অভিযোগ, বর্তমান সভাপতি সুদীপ্ত রায়, প্রাক্তন সভাপতি নির্মল মাঝি, সহ-সভাপতি সুশান্ত রায় এবং রেজিস্ট্রার মানস চক্রবর্তীর বিরুদ্ধে ভুয়ো চিকিৎসক সংক্রান্ত ঘটনায় দায়িত্বে গাফিলতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে মেডিকেল কাউন্সিল চিকিৎসকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম রয়েছে। অভিযোগকারীর দাবি, আগের সরকারের আমলে চিকিৎসকদের নথি যথাযথভাবে যাচাই না করেই কিছু ক্ষেত্রে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রমাণ লোপাট এবং ভুয়ো রেজিস্ট্রেশন সংক্রান্ত কারবারেরও অভিযোগ তোলা হয়েছে। সেই সমস্ত অভিযোগের সত্যতা এবং প্রত্যেকের ভূমিকা তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট