খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: দুপুর কিংবা রাতের খাবার শেষ করেই সোফায় বসে পড়া, মোবাইল দেখা অথবা বিছানায় গা এলিয়ে দেওয়ার স্বভাব অনেকেরই রয়েছে। কিন্তু জানেন কি খাওয়ার পর এভাবে সময় কাটালে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা। তাই খাবারের পর শরীরকে একেবারে নিষ্ক্রিয় না রেখে অল্প সময় হেঁটে নেওয়া স্বাস্থ্যের জন্য উপকারী হিসেবে ধরা হয়। বিশেষ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং হজমের ক্ষেত্রে খাবারের পর হালকা হাঁটাকে গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসকরা বলছেন, দুপুর অথবা রাতের খাবারের পর মাত্র ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটাচলা ডায়াবেটিস, গ্যাস্ট্রিক ও অকাল বার্ধক্যের হাত থেকে বাঁচাতে ওষুধের মতো কাজ করে।  

 খাওয়ার পর হাটলে শরীরে কি কি উপকার হয় জেনে নিন… 

১. খাবারের পর রক্তে শর্করার ওঠানামা কমাতে সাহায্য

খাবার খাওয়ার পর রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকভাবেই বাড়ে। এই সময় হালকা হাঁটলে পেশি গ্লুকোজকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। ফলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার প্রবণতা কিছুটা কমাতে সাহায্য করতে পারে।

২. দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস  বদলায়

অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করা কিংবা বাড়িতে খাওয়ার পর এক জায়গায় বসে থাকা শরীরের দৈনন্দিন সক্রিয়তা কমিয়ে দেয়। খাবারের পর কয়েক মিনিট হাঁটা সেই নিষ্ক্রিয়তা ভাঙার সহজ উপায়।

৩. ওজন নিয়ন্ত্রণে সহায়ক

হাঁটার মাধ্যমে শরীর অতিরিক্ত ক্যালরি ঝড়ে। দিনে তিন বেলার খাবারের পর ১০ মিনিট করে মোট ৩০ মিনিট হাঁটলে, কোনও বাড়তি ডায়েটের চাপ ছাড়াই  ওজন নিয়ন্ত্রণে থাকে 

৪. হজম ক্ষমতা বাড়ে

খাওয়ার পর হালকা হাঁটাচলা শরীরকে সক্রিয় রাখে এবং পরিপাকতন্ত্রের স্বাভাবিক গতিশীলতায় সহায়ক হতে পারে। ফলে খাবারের পর পেট ভার লাগা বা অস্বস্তির অনুভূতি কমতে পারে। 

৫. বুকে জ্বালাপোড়ার সমস্যা কমে 

খাবার খেয়েই শুয়ে পড়লে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে আসার সম্ভাবনা বাড়তে পারে। তাই খাবারের পর কিছুক্ষণ সোজা অবস্থায় থাকা এবং হালকা হাঁটাচলা  বুক জ্বালার সমস্যা কমাতে সহায়ক হতে পারে। বিশেষ করে যাদের নিয়মিত অম্বল বা বুকজ্বালার সমস্যা রয়েছে, তাদের খাওয়ার পরপরই শুয়ে না পড়াই ভাল। 

৬. দুপুরের ঝিমুনি ভাব কাটে 

দুপুরের খাবারের পর অনেকেরই ঘুমঘুম ভাব আসে। সেই সময় কয়েক মিনিট হেঁটে নিলে শরীর সক্রিয় হয় এবং অলসতা কিছুটা কাটতে পারে। অফিসে দীর্ঘ সময় বসে কাজ করেন এমন ব্যক্তিদের জন্য এটি সহজ একটি অভ্যাস হতে পারে।

৭. দৈনিক হাঁটার লক্ষ্য পূরণ  

একবারে ৩০ মিনিট বা এক ঘণ্টা হাঁটার সময় বের করা অনেকের পক্ষেই কঠিন। তার বদলে খাবারের পর ১০ মিনিট করে হাঁটার অভ্যাস করলে দিনের ব্যায়াম হয়ে যায় ও হাঁটার কোঠা পূর্ণ হয়। 

খাবারের পর কতক্ষণ হাঁটবেন?

খাবার শেষ করার পর খুব বেশি সময় অপেক্ষা না করে হালকা হাঁটা শুরু করা যেতে পারে। তবে হাঁটার গতি অবশ্যই আরামদায়ক হওয়া উচিত। খাবারের পরপরই দৌড়ানো, জগিং বা ভারী শরীরচর্চা না করাই ভাল।

 

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১