​মেয়ের টিউশন দিদিমণিকে যৌন হেনস্থা, অভিযুক্ত আইনজীবী, গ্রেফতারের দাবিতে বাড়িতে বিক্ষোভ

টিউশন পড়াতে গিয়ে ছাত্রীর কাছে শ্লীলতাহানির শিকার দিদিমণি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁয়। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিউশন পড়াতে গিয়ে ছাত্রীর কাছে শ্লীলতাহানির শিকার দিদিমণি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁয়। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম স্বপন শিকদার। পেশায় আইনজীবী। আইনের মানুষ হয়ে স্বপনের এমন কুৎসিত আচরণে ছি ছি করছে এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বনগাঁ থানার বিভূতি পল্লী এলাকায়। আর ঘটনার দিনও পাঁচটা দিনের মতো ওই এলাকার বাসিন্দা স্বপনবাবুর ছোট্ট মেয়েকে পড়াতে গিয়েছিলেন তরুণী। সেই সময় বাচ্চাটির বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না। পড়ানো হয়ে গেলে শিক্ষিকা ছাত্রীর মাকে ফোন করেন। তখন ছাত্রীর মা বলেন, ‘একটু বসে যাও। এক্ষুনি চলে আসব।’

সেই মতো তরুণী শিক্ষিকা অপেক্ষা করেন। কিছুক্ষণ পরেই ছাত্রীর বাবা কোর্ট থেকে ফিরে আসেন। অভিযোগ, এরপরেই দিদিমণি চলে যাওয়ার কথা বললে তাঁকে দাঁড় করিয়ে দেন ছাত্রীর বাবা। বলেন, ‘একটু বসে কয়েকটা কথা বলে যাও।’ বাবা আর দিদিমণিকে কথা বলতে দেখে ছোট্ট মেয়েটি পাশের বাড়িতে খেলতে চলে যায়। তখনও ছাত্রীর মা বাড়িতে ফেরেননি। এরপরেই ছাত্রীর বাবা তরুণী শিক্ষিকার সঙ্গে কথা বলার অছিলায় তাঁর গায়ে হাত দিয়ে দেন। তাঁর শরীরের আপত্তিকর জায়গায় খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করেন। তাঁকে কুপ্রস্তাব দেন।

এরপরেই শিক্ষিকা কোনভাবে ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সবটা জানান। এরপরেই তাঁরা বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের কয়েক ঘণ্টা পরেও ব্যাক্তিকে গ্রেফতার না করলে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ওই তরুণীর পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার বেশ কয়েকজন মানুষ স্বপনের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যার ফলে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং অভিযুক্ত আইনজীবীকে আটক করে থানায় নিয়ে যায়। এখন ঘটনার তদন্ত করছে পুলিশ এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। 

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার