শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

২০ বছর পর ইতিহাসের পাতা উল্টে ফের শিল্পের দাবিতে সরব সিঙ্গুর। ফিরলেন বিশ্বকর্মা। আদালতের নির্দেশে ফেরত পাওয়া জমিতেই বিশ্বকর্মা পুজোর আয়োজন করলেন প্রতিবাদী কৃষকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০ বছর পর ইতিহাসের পাতা উল্টে ফের শিল্পের দাবিতে সরব সিঙ্গুর। ফিরলেন বিশ্বকর্মা। আদালতের নির্দেশে ফেরত পাওয়া জমিতেই বিশ্বকর্মা পুজোর আয়োজন করলেন প্রতিবাদী কৃষকরা। সিঙ্গুর কৃষক শিল্প সমন্বয় পরিষদের উদ্যোগে সিঙ্গুরের সিংহের ভেড়ি এলাকায় মহাপ্রভু আশ্রমে, তৃণমূল সরকারের আমলে তৈরি শহিদ স্মৃতিস্তম্ভের ঠিক সামনেই তৈরি হয়েছে পুজো মণ্ডপ। বাজছে ঢাক, এসেছেন ঢাকিরা। শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনার মধ্য দিয়ে সিঙ্গুরের মাটিতে পুনরায় শিল্পের সম্ভাবনাকে কেন্দ্র করেই পুনরায় বিশ্বকর্মা পুজোর আয়োজন করলেন কৃষকরা। উদ্দেশ্য ভারী শিল্পের।

এই বিষয়ে ইচ্ছুক চাষি স্নেহাশীষ পাল জানিয়েছেন, ‘এখানে আমাদের পরিবারের চার থেকে সাড়ে চার বিঘের মতো জমি ছিল। আমরা শিল্পের জন্য ইচ্ছুক ছিলাম তাই জমি দিয়েছিলাম। এগুলি ছিল ডোবা জমি। কোন বছর ধান হত, কোন বছর জলে ডুবে যেত। তাই এটা শিল্পের জন্য উপযুক্ত জমি ছিল, চাষের জন্য নয়। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বুঝিয়ে আন্দোলন করে শিল্পটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। ৯০ শতাংশ কারখানা ধ্বংস হয়ে গিয়েছে। আজ এই জমি শ্মশানে পরিণত হয়েছে। বিশ্বকর্মা হলেন শিল্পের দেবতা, তাই আমরা আজ বিশ্বকর্মা পুজো করছি। কৃষকরাও জানে এই জমিতে আর চাষ কোনভাবেই করা যাবে না। কৃষকরাও চাইছে এখানে শিল্প আসুক।’ এই বিষয়ে আর এক কৃষক শক্তিপদ মুখোপাধ্যায় জানিয়েছেন, সিঙ্গুরের কৃষকদের এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। এবার বিশ্বকর্মা পুজো হচ্ছে। এখন ইচ্ছুক-অনিচ্ছুক সবাই হাহাকার করছে এখানে একটা কারখানা হোক, শিল্প হোক। বাড়ির ছেলে-মেয়েরা চাকরি পাক। আলু সহ ফসলের দাম নেই।’

সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস বলেছেন, ‘আমাদের সরকার আসার আগে যে সংকল্পপত্র ছিল সেখানে বলা হয়েছিল সিঙ্গুরে শিল্পায়ন হবে এবং আমাদের সরকার সিঙ্গুরবাসীর সেই আশা পূরণ করবে আগামী দিনে। সবাই জানে কি কারণে সিঙ্গুরে শিল্প হয়ে ওঠেনি। যে কৃষি জমি ছিল সেই কৃষি জমি এখন ইট-পাথর-বালিতে ভর্তি হয়ে ভগ্নপ্রায় অবস্থায় পরিণত হয়েছে। এটা কৃষির জন্য ব্যবহারের উপযুক্ত নয়। তাই কৃষকরা চাইছে ওই জমি ব্যবহৃত হোক। পশ্চিমবঙ্গের মানচিত্রে সিঙ্গুর যেন উঠে আসে। তাই সেখানকার মানুষরা আজ বিশ্বকর্মা পুজোর মাধ্যমে সরকারকে আহ্বান জানাচ্ছে শিল্পায়নের জন্য আমরা প্রস্তুত। আমাকেও পুজোয় আমন্ত্রণ জানানো হয়েছে, আমি যাব।’ জানা গিয়েছে, বিজেপি আমলের শিল্পমন্ত্রী তাপস রায়ও কৃষকদের আয়োজিত বিশ্বকর্মা পুজোয় উপস্থিত হয়েছে।

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর