দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শারদোৎসব মানেই শুধু আলো, মণ্ডপ আর প্রতিমার জৌলুস নয়! বাংলার বনেদি বাড়ির দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস, পারিবারিক স্মৃতি এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নানা প্রাচীন রীতি। তেমনই এক ঐতিহ্যের সাক্ষী নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া লাগোয়া পাবাখালি রায়চৌধুরী বাড়ি। প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে এখানে হয়ে আসছে দুর্গাপুজো। তবে এই পুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগের যন্ত্রণা এবং ওপার বাংলার স্মৃতি।

রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজোর সূচনা বাংলাদেশের যশোর জেলার মহেশপুরে। জমিদার শিবপ্রসাদ রায়চৌধুরীর হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। পরবর্তী সময়ে দেশভাগের অভিঘাতে বদলে যায় পরিবারের ঠিকানা। ১৯৪৯ সালে পরিবারের সদস্যরা নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া সংলগ্ন পাবাখালিতে এসে বসতি গড়েন। ঠিকানা বদলালেও বদলায়নি দেবীর আরাধনা। ওপার বাংলার সেই পুরনো পুজোর রীতিই নতুন ঠিকানায় বহন করে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। ফলে এই পুজো শুধু একটি বনেদি পরিবারের ধর্মীয় উৎসব নয়, পরিবারের ইতিহাস ও দেশভাগের স্মৃতিরও এক গুরুত্বপূর্ণ নিদর্শন। রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য প্রতিমাতেই। যেখানে সাধারণত দশভুজা দুর্গার আরাধনা হয়, সেখানে এই বাড়িতে দেবীর হাত মাত্র দু’টি। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই রীতিতে তৈরি হয়ে আসছে এই দ্বিভূজা দুর্গা।

রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয় প্রতিমা তৈরির কাজ। সময়ের সঙ্গে পুজোর আয়োজন বদলালেও দেবীর রূপে কোনও পরিবর্তন আসেনি। পুরনো ঐতিহ্য মেনেই আজও তৈরি হয় দ্বিভূজা প্রতিমা।রায়চৌধুরী বাড়ির পুজোয় শুধু আচারেই নয়, ভোগের ক্ষেত্রেও রয়েছে নিজস্ব ঐতিহ্য। কলাইয়ের ডাল এবং আমন ধানের চাল দিয়ে তৈরি ভোগ নিবেদন করা হয় দেবীকে। সপ্তমীর দিন হোমকুণ্ডে আগুন জ্বলে এবং নবমীর দিন দেওয়া হয় আহুতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই সমস্ত রীতিই বাড়ির পুজোকে অন্য বনেদি বাড়ির পুজো থেকে আলাদা করে তুলেছে। দশমীর দিনও রয়েছে বিশেষ রীতি। ফলে দুর্গাপুজো হয়ে ওঠে শুধু দেবীর আরাধনা নয়, পরিবারের সদস্যদের একত্রিত হওয়ারও উপলক্ষ। একসময় দেশভাগ পরিবারের ঠিকানা বদলে দিয়েছিল। কিন্তু বদলাতে পারেনি দেবীর আরাধনার উত্তরাধিকার।

‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে