SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর নিয়ে ঘরেই বিপাকে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ করতে গিয়ে বারবার অন্য দুই কমিশনারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন জ্ঞানেশ কুমার। এমনই খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। যাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল জ্ঞানেশ কুমারের গ্রেফতারির দাবি তুলেছেন। তবে আজ, বুধবার বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিকেলে ফেসবুক লাইভে এসে বলেন, ‘এসআইআর করে যে সব রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচন করা হোক। জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করা হোক। আমরা প্রতিবাদ করেছিলাম বলে দলের প্রতীক কেড়ে নিয়েছেন উনি। বৈঠকে বসলে আঙুল তুলে কথা বলতেন উনি। আজ সত্যিটা সামনে চলে এসেছে।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমাদের ভোট ফিরিয়ে দিন। বাংলার ভোট লুঠ করা হয়েছে। জনজাগরণ হওয়া উচিত। নতুন করে ভোটের ব্যবস্থা করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন জ্ঞানেশ কুমার। আপনাকে ইমপিচমেন্ট নয়, গ্রেফতার করতে হবে। আর আপনাকে গ্রেফতার না করলে যুব, তরুণ, মা-বোনেরা আন্দোলনে শামিল হবেন। আমরা প্রধান বিচারপতির কাছে সময় চাই। সীমা খান্নাকে এক্সপোজ প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিল। সারাদেশে লুঠ করছে। জনতা আপনাদের চায় না। আপনি যতদিন চেয়ারে থাকবেন ততদিন আন্দোলন চলবে। বাংলা নবজাগরণের জন্ম দেয়। আমি বলেছিলাম ঝড় উঠবে, ঝড় উঠে গিয়েছে। দিল্লিতে সেই ঝড় পড়লেই জ্ঞানেশ ভ্যানিশ হয়ে যাবে। কেউ থাকবে না।’

আরও পডুন: পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১০ মাসে অন্তত ১৪ বার নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে লিখিতভাবে আপত্তি জানিয়েছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। তাঁদের অভিযোগ, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁদের অন্ধকারে রেখে নেওয়া হয়েছে। নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, বাদ পড়া নাম পুনরুদ্ধার এবং ভোটার তথ্যভান্ডারের নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয়ে আপত্তি জানিয়েছেন তাঁরা। কয়েকটি পদক্ষেপকে বেআইনি বলেও উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু। সেই খবরকে কেন্দ্র করেই তোলপাড় দেশ।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র