পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড সহ একাধিক রাজ্যে আগামী বছরে বিধানসভা নির্বাচন। এছাড়াও ২০২৯ সালে রয়েছে লোকসভা নির্বাচন, তার আগে নিজের টিম সাজিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এবার সেই টিমের বহর আরও বাড়িয়ে একাধিক রাজ্যের পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষক পদে নতুন নিয়োগ এবং রদবদল করলেন তিনি। আজ, বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত একটি তালিকা। যাতে গুরুত্ব দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। তাঁকে হরিয়ানা ও ছত্তিশগড়ের ইনচার্জ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বিজেপির কো-ইনচার্জের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অমিত মালব্যকে। তাঁর জায়গায় এসেছেন লাল সিংহ আর্য, রাজেন্দ্র সিংহ ও পিঙ্কি কুশওয়া। পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের পদে থাকছেন সুনীল বনশল। অমিত মালব্যকে মহারাষ্ট্রের সহ পর্যবেক্ষক বা কো-ইনচার্জ করে পাঠানো হয়েছে।

আরও পডুন: অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

উল্লেখযোগ্য রদবদলের মধ্যে রয়েছেন- অসমের সহ পর্যবেক্ষক করা হল মনোজ টিগ্গা, ছত্তিশগড়ের পর্যবেক্ষক স্মৃতি ইরানি, মধ্যপ্রদেশের পর্যবেক্ষক করা হয়েছে বিপ্লব কুমার দেবকে, পশ্চিমবঙ্গের পাশাপাশি তেলেঙ্গানার পর্যবেক্ষক হয়েছেন সুনীল বনসল। কিছুদিন আগেই নিজের টিম সাজিয়েছিলেন নীতিন নবীন। বিজেপির সর্বভারতীয় স্তরের কমিটিতে জায়গা পেয়েছিলেন স্মৃতি ইরানি, বসুন্ধরা রাজে সিন্ধিয়া, রাম মাধব। এবার তাঁদেরই আনা হয়েছে বিভিন্ন রাজ্যের পর্যবেক্ষকের পদে। রাম মাধবকে তামিলনাড়ু ও উত্তরাখণ্ডের পর্যবেক্ষক করা হয়েছে। বাংলা থেকে দুই সাংসদ মনোজ টিগ্গা ও রাজু বিস্তাকেও করা হয়েছে পর্যবেক্ষক। সিকিমের পর্যবেক্ষক হয়েছেন দার্জিলিং-য়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে অসমের সহ-পর্যবেক্ষক করা হয়েছে। অর্থাৎ বঙ্গ জয়ের পর পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের গুরুত্ব দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে। ভোটমুখী উত্তরপ্রদেশের পর্যবেক্ষক করা হয়েছে, বিনোদ তাওড়ে-কে। তাঁর সঙ্গে সহ-পর্যবেক্ষকের পদে রাখা হয়েছে জগদীশ প্যাটেল, মেধা কুলকার্নি, প্রদীপ শর্মা, অনন্ত ওঝাকে।

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের