নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যাতে চোটমুক্ত হয়ে নামতে পারেন তার জন্য পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রামে পাঠানো হতে পারে শুভমন গিল-যশপ্রীত বুমরা-মোহাম্মদ সিরাজদের। অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

আসন্ন সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে, পাঁচটি টি টোয়েন্টি ও ২টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। ২২ অক্টোবর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। এর পর ৪ নভেম্বর শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ ম্যাচ হবে ১৫ নভেম্বর। তার তিন দিন বাদে ১৯ নভেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্ট খেলতে নামবে দুই দল।

‘জিও হটস্টার’-কে দেওয়া সাক্ষা‍ৎকারে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ইঙ্গিত দিয়েছেন, ‘কিউইদের বিরুদ্ধে যাতে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামা যায়, তার জন্য শুবমন গিল-যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজদের ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে।’ তাঁর কথায়, ’২০ ওভারের টি টোয়েন্টি ম্যাচ শেষে ৫০ ওভারের ওয়ানডে ম্যাচ খেলা সম্ভব। কিন্তু ৫০ ওভারের ম্যাচ থেকে পাঁচ দিনের টেস্টে খেলতে নামা বড় চ্যালেঞ্জের। সেই কারণে টেস্ট খেলতে নামার আগে সাদা বলের ক্রিকেট থেকে (ওয়ানডে) খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া জরুরি।’ শুধু শুভমন গিল নয়, লোকেশ রাহুল, যশস্বী জয়সোয়ালদের মতো ব্যাটারের পাশাপাশি রবীন্দ্র জাদেজার মতো বোলারদেরও ওয়ানডে সিরিজের সব ম্যাচে না খেলানোর মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মূলত চোটের হাত থেকে বাঁচাতে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান