মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বপুরুষদের স্মরণ, তাঁদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানোর বিশেষ সময় পিতৃপক্ষ। হিন্দু ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত আচার অনুযায়ী, এই সময়ে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান এবং দান করার রীতি রয়েছে। জ্যোতিষ ও ধর্মীয় পঞ্জিকা অনুসারে, পিতৃপক্ষের প্রতিটি তিথিরই আলাদা গুরুত্ব রয়েছে। সাধারণত কোনও পূর্বপুরুষ যে তিথিতে প্রয়াত হয়েছেন, পিতৃপক্ষে সেই তিথিতেই তাঁর শ্রাদ্ধ করা হয়। তবে পিতৃপক্ষের মধ্যে কয়েকটি দিন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। তার মধ্যে অন্যতম মহাভরণী শ্রাদ্ধ। ভরণী নক্ষত্রের সঙ্গে যুক্ত এই শ্রাদ্ধকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রচলিত রীতি অনুযায়ী, মৃত্যুর এক বছর পর ভরণী শ্রাদ্ধ করার প্রথা রয়েছে। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রেও অনেক পরিবারে এই শ্রাদ্ধ পালন করা হয়। চলতি বছর মহাভরণী শ্রাদ্ধ পড়বে ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার)।

এরপর গুরুত্বপূর্ণ মাতৃ নবমী। পিতৃপক্ষের নবমী তিথি মূলত প্রয়াত মা, দিদিমা-সহ পরিবারের নারী পূর্বপুরুষদের স্মরণে শ্রাদ্ধ ও তর্পণের জন্য বিশেষ বলে বিবেচিত। চলতি বছর মাতৃ নবমী ৪ অক্টোবর (রবিবার)। সবশেষে আসে সর্বপিতৃ অমাবস্যা, যা মহালয়া অমাবস্যা নামেও পরিচিত। জানা নেই এমন পূর্বপুরুষদের জন্য কিংবা নির্দিষ্ট তিথিতে শ্রাদ্ধ করা সম্ভব না হলে এই দিনে আচার পালনের প্রচলন রয়েছে। এই তিথি ১০ অক্টোবর (শনিবার)। শ্রাদ্ধ পালনের জন্য শুধু এই তিনটি বিশেষ দিনই নির্দিষ্ট নয়। পূর্বপুরুষের মৃত্যুতিথি জানা থাকলে সাধারণত সেই তিথিতেই শ্রাদ্ধ করা হয়। আর মৃত্যুতিথি জানা না থাকলে সর্বপিতৃ অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

পিতৃপক্ষ ২০২৬-এর গুরুত্বপূর্ণ তিথি

পূর্ণিমা শ্রাদ্ধ — ২৬ সেপ্টেম্বর

প্রতিপদ — ২৭ সেপ্টেম্বর

দ্বিতীয়া — ২৮ সেপ্টেম্বর

তৃতীয়া — ২৯ সেপ্টেম্বর

চতুর্থী — ৩০ সেপ্টেম্বর

পঞ্চমী — ১ অক্টোবর

ষষ্ঠী — ২ অক্টোবর

সপ্তমী — ৩ অক্টোবর

অষ্টমী — ৩ অক্টোবর

নবমী — ৪ অক্টোবর

দশমী — ৫ অক্টোবর

একাদশী — ৬ অক্টোবর

দ্বাদশী — ৭ অক্টোবর

ত্রয়োদশী — ৮ অক্টোবর

চতুর্দশী — ৯ অক্টোবর

সর্বপিতৃ অমাবস্যা — ১০ অক্টোবর

 

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন