Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনের বাজারে এখন লড়াইটা শুধু দামের নয়, সঙ্গে চাই একগুচ্ছ সুবিধাও। সেই প্রতিযোগিতায় এবার নতুন চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Mivi। এতদিন এয়ারফোন-সহ নানা বৈদ্যুতিন পণ্যের জন্য পরিচিত এই সংস্থা এ বার পা রাখল স্মার্টফোনের দুনিয়ায়। তাদের প্রথম 5G ফোন Mivi One 5G। কম দামের ফোনের বাজারে নজর রেখে মডেলটিতে রাখা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৬০০০mAh ব্যাটারি, ৯০Hz ডিসপ্লে এবং Qualcomm-এর Snapdragon 4 Gen 2 5G চিপসেট।

কী কী থাকছে ফোনে?

Mivi One 5G-তে রয়েছে ৬.৭৪৫ ইঞ্চির HD+ ডিসপ্লে। রিফ্রেশ রেট ৯০Hz। রয়েছে ২.৫D কভার গ্লাস। ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 5G প্রসেসর এবং সর্বোচ্চ ৮ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। ছবির জন্য পিছনে থাকছে PDAF-সহ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির অন্যতম আকর্ষণ ৬০০০mAh ব্যাটারি। সঙ্গে ১৮W চার্জিংয়ের সুবিধা। ধুলো এবং জলের হাত থেকে সুরক্ষার জন্য রয়েছে IP64 রেটিং। ফোনটি Pure Android 16-এ চলবে। সংস্থার দাবি, Android 18 পর্যন্ত সফটওয়্যার আপডেট দেওয়া হবে। কলের সময় আশপাশের শব্দ কমিয়ে কণ্ঠস্বর স্পষ্ট করার জন্য রয়েছে Mivi ClearTalk প্রযুক্তি।

দাম কত?

Mivi One 5G-এর ৪ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। ৬ জিবি RAM ও ১২৮ জিবি মডেলের দাম ১৫,৯৯৯ টাকা। ৮ জিবি RAM ও ১২৮ জিবি মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। তবে Flipkart Big Billion Days-এ বিশেষ দামে ফোনটি পাওয়া যাবে। ৪ জিবি মডেলটির কার্যকর দাম হবে ১১,৯৯৯ টাকা থেকে। ৬ জিবি ও ৮ জিবি মডেল যথাক্রমে ১২,৯৯৯ টাকা এবং ১৩,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে। প্রথম বিক্রি শুরু হবে ৮ অক্টোবর, Flipkart-এ।

ফোনটির সঙ্গে এক বছরের ওয়ারেন্টিও দিচ্ছে Mivi। সংস্থার দাবি, দেশজুড়ে তাদের ৫০০-র বেশি সার্ভিস সেন্টার রয়েছে এবং ১৯,০০০-এর বেশি পিনকোডে পিক-আপ ও ড্রপ পরিষেবার সুবিধা পাওয়া যায়। এছাড়াও ক্রেতারা ১২ মাসের Canva Pro, এক মাসের JioHotstar Mobile + Hollywood, ১৮ মাসের Google Gemini Pro এবং ৫০GB Jio AI Cloud Storage-এর সুবিধাও পাবেন।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার