ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

Share:

নিজস্ব প্রতিনিধি:  হায়দরাবাদে ফের বড়সড় অভিযান তেলঙ্গানা অ্যান্টি-করাপশন ব্যুরোর (ACB)। সাসপেন্ডেড ডিএসপি সংকিরেড্ডি ভীম রেড্ডির বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির মামলায় তদন্ত চালাতে গিয়ে এবার আটজন সন্দেহভাজন বেনামি সম্পত্তির মালিকের সন্ধান পেয়েছে তদন্তকারীরা। তাঁদের বাড়ি ও বিভিন্ন ঠিকানায় একযোগে তল্লাশি চালিয়ে সম্পত্তির নথি, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য-সহ গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। সেই  অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে টাকার পাহাড়।  

ACB সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের পুপ্পালগুড়া-সহ একাধিক এলাকায় এই তল্লাশি চলছে।  ডিএসপি গঙ্গাসানি শ্রীধরের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হচ্ছে। তদন্তকারীদের মূল লক্ষ্য, ভীম রেড্ডির সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের আর্থিক যোগসূত্র এবং তাঁদের নামে থাকা সম্পত্তির প্রকৃত মালিকানা সম্পর্কে তথ্য সংগ্রহ করা।  তদন্তে মূলত খতিয়ে দেখা হচ্ছে, ভীম রেড্ডির   অবৈধভাবে অর্জিত সম্পত্তি তাঁর পরিচিত ব্যক্তি বা অন্য কারও নামে রাখা হয়েছিল কি না। সেই কারণেই সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে পাওয়া সম্পত্তির দলিল, ব্যাঙ্ক লেনদেন এবং অন্যান্য আর্থিক নথি পরীক্ষা করা হচ্ছে। উদ্ধার হওয়া নথি ও অন্যান্য সামগ্রী বিশ্লেষণ করে সম্পত্তির মালিকানা এবং অর্থের উৎসের  খুঁজে বের করার চেষ্টা চলছে। 

আরও পড়ুন: কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর  

ভীম রেড্ডির বিরুদ্ধে এই মামলায় এর আগে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল এবিসি। জুলাইয়ের অভিযানে তাঁর সঙ্গে যুক্ত ১৬টি ঠিকানায় তল্লাশি চালিয়ে জমি, ফ্ল্যাট, ভিলা, বাণিজ্যিক সম্পত্তি-সহ বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তির নথি পাওয়ার কথা জানিয়েছিল তদন্তকারী সংস্থা। সেই অভিযানে প্রায় ২ কেজি সোনা, ২০ কেজি রুপো, নগদ টাকা এবং ব্যাঙ্কে জমা অর্থের তথ্যও সামনে আসে। সম্পত্তিগুলির বাজারমূল্য ২০০ কোটি টাকার বেশি হতে পারে বলে তদন্তকারীরা জানিয়েছিলেন। পরবর্তী তদন্তে প্রায় ১৫ জনের নাম-সহ একটি ডায়েরি পাওয়ার কথাও জানা যায়। ২৪ সেপ্টেম্বরের নতুন অভিযানে সেই সূত্র ধরেই আটজন সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।    

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার