জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত আধ্যাত্মিক সাধক নিম করোলি বাবার জীবনের উপর নির্মিত ‘হনুমান অংশ’ (Hanuman Ansh) এই মুহূর্তে বক্সঅফিসে কাঁপাচ্ছে। সিনেমায় দর্শকদের নজর কেড়েছেন নিম করোলি বাবার চরিত্রে থাকা ব্যক্তিত্বটি। জানেন তাঁর আসল পরিচয় কী? তিনি আর কেউ নন, ভারতীয় সেনাবাহিনীর সেই বিতর্কি গোয়েন্দা কর্মকর্তা কর্নেল মুনিশ্বর নাথ বক্সী, যিনি তাঁর কর্মজগতে হানি বক্সী নামেই পরিচিত ছিলেন। যদিও তিনি এখন অবসরপ্রাপ্ত। ছবিতে তরুণ নিম করোলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য এবং মহারাজ জির চরিত্রে ক্যামিও করেছেন হানি বক্সী। অল্প সময়েই তাঁর অভিনয় সকলের নজর কেড়েছে। গত ৭ অগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটি নির্মাণে খরচ হয় মাত্র ১ কোটি টাকা। কিন্তু এখন ছবিটির আয় প্রায় ৩৭১ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। চলুন এবার জানা যাক, কীভাবে তিনি হনুমান অংশের নিম করোলি বাবা হয়ে উঠলেন?

১৯৮৮ সালে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (IMA) থেকে পাস করে সেনার ইন্টেলিজেন্স কোরে যোগ দেন হানি বক্সী। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি কলকাতায় মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ কেরিয়ারে তিনি জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চল সহ বেশ কয়েকটি সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করেছিলেন। ইইডি নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছিলেন। তবে তাঁর কর্মজীবনের সবচেয়ে প্রশংসিত অধ্যায়টি আসে এর পরেই। ২০১০ সালে ২৬/১১ মুম্বই হামলার পর সেনার অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয় বিশেষ গোয়েন্দা ইউনিট ‘টেকনিক্যাল সাপোর্ট ডিভিশন’ (TSD) গড়ে তোলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল ভি. কে. সিংহ এবং এই ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছিল হানি বক্সীকে। দিল্লি ক্যান্টনমেন্ট থেকে পরিচালিত এই ইউনিটটি প্রযুক্তিগত নজরদারি, গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি এবং এমন সব অভিযান পরিচালনার ওপর মনোযোগ দিয়েছিল, যেগুলির আনুষ্ঠানিক খবরাখবর জনসমক্ষে প্রকাশ করা হত না। TSD-এর প্রধান হিসেবে কাজ করার সময় অবৈধ ফোন ট্যাপিং এবং গোপনীয় তথ্যের অপব্যবহারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

বিতর্ক চরমে উঠতেই ২০১২ সালে টিএসডি ভেঙে দেওয়া হয়। এরপরেই বক্সীর জীবনের বিতর্কিত অধ্যায় শুরু হয়। তাঁর বিরুদ্ধে ‘জেনারেল কোর্ট মার্শাল’-এর প্রক্রিয়া শুরু হয়। তবে আইনি ত্রুটি ও আত্মপক্ষ সমর্থনের নথি না পাওয়ার কারণে ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ আদালতে খারিজ হয়ে যায়। এরপরে তিনি ২০১৯ সালের ৫ নভেম্বর সেনাবাহিনী থেকে ‘অকাল অবসর’ নিয়ে নেন। কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে VSM সম্মানে ভূষিত করা হয়। অবসরের পর তিনি দেরাদুনে বসবাস শুরু করেন। ওয়েব সিরিজের জন্য চিত্রনাট্য লেখা শুরু করেন। এর সূত্র ধরেই ‘হনুমান অংশ’-এর পরিচালক বিশাল চতুর্বেদীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরামর্শের জন্য হানি বক্সী একটি চিত্রনাট্য নিয়ে তাঁর কাছে যান। তখন বিশাল লক্ষ্য করেন যে, নিম করোলি বাবার মুখের সঙ্গে হানি বক্সীর মিল রয়েছে। এরপরেই তিনি বয়স্ক নিম করোলি বাবার চরিত্রে অভিনয়ের জন্যে হানিকে প্রস্তাব দেন। হানি বক্সী প্রস্তাবটি গ্রহণ করেন। কিন্তু শ্যুটিং শুরু থেকে সিনেমা মুক্তি পাওয়া পর্যন্ত মদ ও আমিষ খাবার পুরোপুরি ত্যাগ করেছিলেন।

 

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র