‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রক্তচাপ বাড়ছে দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। এবার এসআইআর বিতর্ক নিয়ে নির্বাচন কমিশনের জবাব চাইলেন বিজেপির জোট সঙ্গী তথা রাষ্ট্রীয় লোক মোর্চা প্রধান উপেন্দ্র কুশয়াহা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘সম্প্রতি যে এসআইআর বিতর্ক শুরু হয়েছে, তাতে দেশের সাধারণ মানুষ উদ্বিগ্ন। এই বিতর্কের আবসান হওয়া উচিত। যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা দূর করতে অবিলম্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জবাব দেওয়া উচিত।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘যেভাবে একের পর এক জোট সঙ্গী জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে পরোক্ষে প্রশ্ন তুলেছেন, তা বিজেপি নেতৃত্বের কাছে বিড়ম্বনার।’

সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’ এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরের কলহ নিয়ে গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ‘দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের খামখেয়ালিপনায় বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক যোশী বেজায় ক্ষুব্ধ। শুধু তাই নয়, ১০ দিনে ১৪ বার তারা প্রতিবাদ জানিয়েছেন। তবুও তাতে লাভ হয়নি। গায়ের জোরে একের পর অনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ।’ওই প্রতিবেদনের পরেই দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ভোটকে প্রহসনে পরিণত করায় জ্ঞানেশের ইস্তফার দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এমনকি শনিবারের মধ্যে জ্ঞানেশ ইস্তফা না দিলে ২ অক্টোবর থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টির নেতারা।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালেই এসআইআর নিয়ে ওঠা বিতর্কে নির্বাচন কমিশনের জবাব দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সুপ্রিমো চিরাগ পাসোয়ান। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘বিরোধীরা কী বলছেন, তা নিয়ে আমি ভাবিত নই। কেননা, বিরোধীদের কাজই হল রাজনীতি করা। তবে আমি মনে করি, নির্বাচন কমিশনের উপরে সাধারণ মানুষের ভরসা বজায় থাকা উচিত। যখন ভোট প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে সন্দেহের বাতাবরন তৈরি হয়েছে, তখন কমিশনের উচিত, এ বিষয়ে খোলাখুলি সব কিছু সামনে নিয়ে আসা।’

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়