ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিনের পর দিন রাতে ঘুম আসছে না? সকালে ঘুম থেকে উঠছেন ক্লান্ত শরীর আর খিটখিটে মেজাজ নিয়ে? অনিদ্রার এই মরণফাঁদ থেকে বাঁচার সমাধান কিন্তু লুকিয়ে থাকে ভারী ওজনের ডাম্বেল আর জিমের বারবেলে? চিকিৎসা বিজ্ঞান বলছে, ওয়েট ট্রেনিং বা পেশির কসরত কেবল বডি বিল্ডিংয়ের জন্য নয়, এটি আপনার মস্তিষ্কের ‘স্লিপ সেন্টার’ বা ঘুম চক্রকেও বদলে দিতে পারে।

স্ট্রেন্থ ট্রেনিং কিভাবে ঘুমের উন্নতি ঘটায়? 

মানসিক চাপ কমায়

ওজন তোলার ব্যায়াম শরীরের পেশির টান কমায় এবং সারাদিনের মানসিক চাপ দূর করতে একটি দারুণ মাধ্যম হিসেবে কাজ করে। মন শান্ত থাকলে রাতে দ্রুত ঘুম আসে।

মেজাজ শান্ত রাখে

নিয়মিত ব্যায়াম করলে ডিপ্রেশন বা উদ্বেগের লক্ষণগুলো কমে যায়। একটি শান্ত মন ভাল ঘুমের জন্য অত্যন্ত জরুরি।

শারীরিক ক্লান্তি আনে

পেশির কসরত করার ফলে শরীরে এক ধরণের প্রাকৃতিক ক্লান্তি আসে, যা দিনশেষে আপনাকে বিছানায় যেতে সাহায্য করে।

দৈনন্দিন রুটিন ঠিক করে

 নির্দিষ্ট সময়ে জিম বা ব্যায়াম করার অভ্যাস আপনার ঘুমানো ও ঘুম থেকে ওঠার একটি স্বাস্থ্যকর রুটিন তৈরি করে দেয়।

কোন বিষয়গুলো খেয়াল রাখবেন?

প্রতিদিন অনেক ভারী ওয়ার্কআউট করে শরীরকে একদম নিস্তেজ করে ফেলার প্রয়োজন নেই। ঘুমের উন্নতির জন্য ভারী ব্যায়ামের চেয়ে নিয়মিত কসরত করাটা বেশি উপকারে আসে। তবে ঘুমাতে যাওয়ার ঠিক আগে ভারী ব্যায়াম করলে শরীর ও মন অতিরিক্ত চাঙ্গা হয়ে যেতে পারে, ফলে ঘুম আসতে দেরি হতে পারে। তাই সন্ধ্যার আগে বা দিনের অন্য কোনও সময়ে ওয়ার্কআউট করার চেষ্টা করুন। পাশাপাশি, সপ্তাহে অন্তত কয়েকদিন পেশিকে বিশ্রাম দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো