সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

Share:

 নিজস্ব প্রতিনিধি:  বাইরে বের হলেই ১০০ টাকা  খরচ করা অনেকেই কাছেই কোনও ব্যপার নয়। কিন্তু এই ৫০- ১০০ টাকা কারও কাছে সারাদিনের বেঁচে থাকার ভরসা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে উঠে এসেছে এমনই এক ছোট্ট মেয়ের গল্প।  ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার ধারে ফল নিয়ে বসে থাকা এক ছোট্ট মেয়েকে। সকাল থেকে ক্রেতার অপেক্ষায় বসেও বিক্রি হয়নি একটি ফলও। শেষপর্যন্ত এক পথচারীর কাছে তার আকুতি, ‘ প্লিজ একটা ফল নিয়ে নিন না।’ এরপর ৫০ টাকা দিয়ে একটি আনারস কিনতেই মুহূর্তে বদলে গেল শিশুটির মুখের অভিব্যক্তি। হতাশ চোখে ফুটে উঠল তৃপ্তির হাসি। আর সেই দৃশ্যই এখন মন ছুঁয়ে যাচ্ছে নেটিজেনদের। 

ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারে নিজের ফলের ঝুড়ি  নিয়ে বসে রয়েছে ছোট্ট মেয়েটি। সামনে সাজানো রয়েছে ফল, কিন্তু ক্রেতার দেখা নেই। সকাল থেকে একের পর এক মানুষ তার সামনে দিয়ে চলে গেলেও কেউ ফল কিনছিলেন না। সময় যত গড়াচ্ছিল, ততই শিশুটির মুখে ফুটে উঠছিল হতাশা। শেষ পর্যন্ত সে এক পথচারীকে নিজের কষ্টের কথা জানায়। শিশুটির কথায় ছিল আকুতি। করুন মুখে সে জানায়,  সকাল থেকে কিছুই বিক্রি হয়নি, কেউ ফল নিচ্ছে না। তার চাওয়া ছিল খুব সামান্য। করুণ মুখে শিশুটি জানায়, ‘সকাল থেকে আমি একটাও জিনিস বিক্রি করতে পারিনি। প্লিজ আপনিই কিনুন… কেউ কিনছে না।’ এরপর ওই পথচারী শিশুটির কাছ থেকে একটি আনারস কিনে নেন এবং তাকে ৫০ টাকা দেন। টাকাটি হাতে পেতেই যেন মুহূর্তের মধ্যে বদলে যায় শিশুটির মুখ। কিছুক্ষণ আগেও যে মুখে ছিল হতাশার ছাপ, সেখানেই ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। ওই ব্যক্তির কাছে হয়তো এটি ছিল সাধারণ একটি ফল কেনা। কিন্তু শিশুটির কাছে ৫০ টাকা ছিল তার সারাদিনের পরিশ্রমের প্রথম উপার্জন।

 

View this post on Instagram

 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বহু মানুষ শিশুটির সরলতা এবং তার মুখের হাসিতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কারণ ঘটনাটিতে বড় কোনও অর্থের সাহায্য নেই, নেই দামি উপহারও। রয়েছে শুধু একজন পরিশ্রমী শিশুর কাছ থেকে একটি ফল কেনা এবং তার হাতে ৫০ টাকা তুলে দেওয়া। নেটিজেনদের অনেকেই বলছেন, এই ছোট্ট ঘটনাই মনে করিয়ে দিয়েছে আমাদের কাছে যে অর্থ খুব সামান্য, তা অন্য কারও কাছে অনেক বড় হয়ে উঠতে পারে। রাস্তার ধারে বসে থাকা ছোট বিক্রেতার কাছ থেকে একটি ফল কেনা হয়তো কয়েটা টাকার ব্যাপার। কিন্তু সেই একটি ফল বিক্রিই তার সারাদিনের পরিশ্রমকে সার্থক করে দিতে পারে। 

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ