মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির সামনে মদ্যপান করছিলেন দুই ব্যক্তি। তা দেখে প্রতিবাদ করেছিলেন ৭০ বছরের এক বৃদ্ধা। সেই আপত্তি জানানোর পরই বচসা, আর সেখান থেকে মর্মান্তিক পরিণতি হল বৃদ্ধার। উত্তরপ্রদেশের লখনউয়ের মোহনলালগঞ্জে ওই বৃদ্ধাকে গণধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় রাজেশ ওরফে গুড্ডু এবং হরিরাম রাওয়াত নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় সূত্রের সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসে ২৫ সেপ্টেম্বর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার বাড়ির কাছাকছি বসে মদ্যপান করছিলেন অভিযুক্তরা। তাঁদের সেখানে মদ খেতে দেখে আপত্তি জানান ওই বৃদ্ধা মহিলা। এরপরই দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই ব্যক্তি বৃদ্ধার উপর হামলা চালান এবং তাকে গণধর্ষণ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়। হামলার সময় বৃদ্ধা গুরুতর আঘাত পান এবং লোহার খাটের পায়ায় মাথা লেগে তাঁর মৃত্যু হয়। তবে অন্য কয়েকটি প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার অভিযোগও উঠে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

অভিযোগ, ঘটনার পর বৃদ্ধার দেহ ঘটনাস্থল থেকে সরিয়ে বাড়ির পিছনের অন্ধকার জায়গা বা ঝোপের দিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। কিছু প্রতিবেদনে দেহটি প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। ঘটনার পর বৃদ্ধার পরিবারের তরফে মোহনলালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। পাশাপাশি প্রযুক্তিগত তথ্য এবং স্থানীয় সূত্র থেকেও তথ্য সংগ্রহ করা হয়। সেই তদন্তের ভিত্তিতেই রাজেশ ওরফে গুড্ডু এবং হরিরাম রাওয়াতকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগে এফআইআর করা হয়েছে। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত এখনও চলছে। ময়নাতদন্ত ও ফরেনসিক তথ্যের ভিত্তিতে বৃদ্ধার মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনার পূর্ণ চিত্র আরও স্পষ্ট হবে। 

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু