পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। শনিবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে ভয়াবহ বিস্ফোরণে সাত নিরাপত্তা রক্ষী সহ কমপক্ষে ১১ জন ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ওই বিস্ফোরণের দায় নেয়নি।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এদিন দুপুরে ডেরা ইসমাইল খানের দারাজিন্দা এলাকার ‘আমান মেলা’য় পুলিশের তল্লাশি চৌকিতে ধাক্কা দেয় বিস্ফোরকবাহী একটি গাড়ি। সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখতে পান ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছেন একাধিক পুলিশ কর্মী। রক্তাক্ত অবস্থায় আর্ত চি‍ৎকার করছেন অনেকে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডেরা ইসমাইল খান থেকে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেই এলাকা ঘিরে রাখেন।

বরাবরই সন্ত্রাসবিধ্বস্ত এলাকা হিসেবে পরিচিত খাইবার পাখতুনখোয়া। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নমাজের সময়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায়  ২৩ জন প্রাণ হারিয়েছিলেন।  মসজিদে নমাজ চলাকালীন প্রথমে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ভবনের গেটে আঘাত হানে। বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এরপর কয়েকজন হামলাকারী কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) ভবনের দিকে এগিয়ে যায়। তখন সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলিযুদ্ধ শুরু হয়।  ওই হামলার ঘটনায় মারা যাওয়া ২৩ জনের মধ্যে ৫ জন পুলিশ কর্মী,  ১১ জন সাধারণ নাগরিক ও সাত হামলাকারী সন্ত্রাসী ছিলেন। গুরুতর আহত হয়েছিলেন কমপক্ষে ৬০ জন। প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল তেহরিকে তালিবান-ই পাকিস্তান এদিনের হামলার পিছনে রয়েছে। যদিও বিস্ফোরণের কয়েক ঘন্টা বাদে হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন ইত্তেহাদুল মুজাহিদিন।

 

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘হাতে গয়না থাকলে সই নেওয়া হবে না’, বার্ধক্য ভাতা নিতে গিয়ে সোনার বালা খোয়ালেন বৃদ্ধা

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের