বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপুল জনাদেশ নিয়ে বঙ্গে ক্ষমতাতে এসেছে বিজেপি। গত ৪ মে-র পর আচমকাই এখন সবাই বিজেপি হয়ে গিয়েছেন। যার ফলে আদি-নব্য শিবিরে ভাগ হয়ে গিয়েছে এখন বিজেপি। দিকে দিকে বিজেপির মধ্যে দ্বন্দ্ব ও গোষ্ঠী সংঘর্ষের খবর সামনে আসছে। সেই সব বিষয়ে নজর রাখছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আজ, রবিবার রাজ্যে আসে দলের বিধায়ক-সাংসদ ও কার্যকর্তাদের এমনটাই বুঝিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

আজ, রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে দলীয় পদাধিকারী, সাংসদ, বিধায়ক, শাখা সংগঠনের নেতা, কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নীতিন নবীন। সেই বৈঠকেই দলের নেতাদের স্পষ্ট কয়েকটি বিষয়ে বার্তা দিয়েছেন তিনি। সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সভাপতি বঙ্গ বিজেপির নেতাদের সাফ জানিয়েছেন, রাজ্যে ক্ষমতাতে চলে এসেছেন বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। গা-ছাড়া মনোভাব দেখাবেন না। মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সকলের সুবিধা ও অসুবিধার কথা জানতে হবে। আমজনতার মাঝে থাকতে হবে। দলীয় নেতাদের নীতিন নবীন বার্তা দিয়েছেন, বিজেপিতে নতুন করে কারা আসছেন, তাঁদের সম্পর্কে যথেষ্ট খোঁজখবর নিয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। জেলা নেতৃত্বকেই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দলের ক্ষমতায় আসার পর একাধিকবার দলবিরোধী বা বিজেপির নীতির সঙ্গে সামঞ্জস্যহীন ব্যক্তিদের দলে যোগ দেওয়া নিয়ে অভিযোগ উঠেছে। সেই বিষয়ে খতিয়ে দেখতে হবে বলে নির্দেশ দিয়েছেন নবীন।

আরও পডুন: ‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

সরকারের দিকে মুখাপেক্ষী না হয়ে দলের সংগঠনকে মজবুত করতে হবে। সেই দিকেই নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের তরফে। সঙ্গে এও দলীয় নেতাদের বলা হয়েছে, সংগঠন বাড়াতে হবে বলে বেনোজল ঢোকানো যাবে না। সেই দিকেও নজর দিতে হবে।

ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক