‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তার বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এক যুবক। অভিযোগ, সেই প্রশ্নের জেরেই প্রকাশ্যেই তাঁকে চড়  মারার অভিযোগ উঠেছে  দিল্লির পিডব্লিউডি মন্ত্রী প্রবেশ বর্মার বিরুদ্ধে। দিল্লিতে রাস্তা পরিদর্শনের সময় ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  

ঘটনার পর যুবক সাহেব সিংহের বক্তব্যও সামনে এসেছে। জানা গিয়েছে ঘটনাটি ঘটে রাস্তা পরিদর্শনের সময়। সাহেব সিংয়ের দাবি, তিনি এক বিধায়কের সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজকর্ম দেখেন। PWD বিভাগের তরফে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখতে তাঁদের সেখানে ডাকা হয়েছিল। পরিদর্শনের সময় তিনি মন্ত্রীকে রাস্তার ভেঙে যাওয়া অংশ দেখান এবং রাস্তার মান নিয়ে কথা বলেন। সাহেবের অভিযোগ, রাস্তার পরিস্থিতি নিয়ে তিনি কথা বলতেই বিষয়টি মন্ত্রী প্রবেশ বর্মা ভালভাবে নেননি। এরপরই তাঁর গায়ে হাত তোলা হয় বলে দাবি ওই যুবকের। তাঁর বক্তব্য, ‘আমি দেখিয়েছিলাম রাস্তার চারপাশ কীভাবে ভেঙে যাচ্ছে। এই কথা বলতেই মন্ত্রী তা মেনে নিতে পারেননি। এরপর তিনি আমার গায়ে হাত তোলেন।’  

ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে আম আদমি পার্টিও। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করা হয়েছে, রাস্তার দুরবস্থা নিয়ে প্রশ্ন তোলায় যুবককে প্রকাশ্যে চড় মারা হয়েছে। AAP এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি সরকারের মন্ত্রীকে নিশানা করেছে।  ৪৬-সেকেন্ডের ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়া পোস্টে  আপ দাবি করেছে, ‘দেখুন, যখন স্থানীয় জনগণ ক্যামেরায় পিডব্লিউডি মন্ত্রী প্রবেশ ভার্মার রাস্তা নিয়ে দুর্নীতি   ফাঁস করে দেন, তখন মন্ত্রী রাগের মাথায় এক স্থানীয় যুবককে চড় মারেন।’  

 

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!