সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই বিরাট ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে। রেড জোনে খুলেছিল শেয়ার মার্কেট। বেলা গড়াতেই বিরাট পতন হয় সেনসেক্সে। যার ফলে মাত্র এক ঘন্টাতে বিনিয়োগকারীরা ৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন। এই মুহূর্তে সেনসেক্স নেমে দাঁড়িয়েছে ১০২৮ পয়েন্টে। পতন হয়েছে নিফটিরও। এই মুহূর্তে নিফটি দাঁড়িয়ে রয়েছে ৫০০ পয়েন্টে। মূলত ব্যাঙ্কিং সেক্টর গুলির শেয়ারে ব্যাপক পতন হওয়ায় ধাক্কা খেয়েছে সেনসেক্স।

বিগত কয়েকদিন ধরে ভারতীর শেয়ার মার্কেটে অস্বস্তি দেখা যাচ্ছে। বিশেষ করে মার্কিন ফেডেরাল ব্যাঙ্ক যেদিন থেকে রেপো রেট ও সুদের হার বৃদ্ধি করবে বলে ঘোষণা করেছে, সেদিন থেকেই সেনসেক্স ও নিফটির পতন লেগেই রয়েছে। শুধুমাত্র গত শুক্রবার গ্রিন জোনে বন্ধ হয়েছিল সেনসেক্স। কিন্তু আজ, সোমবার সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার মার্কেট। তবে শুধুই ফেডেরাল ব্যাঙ্কের সুদ সংক্রান্ত বিষয় নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে হু হু করে বাড়ছে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম। ইরানে যুদ্ধ বন্ধের সাত দফা প্রস্তাব দিলেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি খারিজ করে দেন। যার ফলে হু হু করে বাড়ছে ক্রুড ওয়েলের দাম। এদিন আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েলের দাম ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ১০৬ টাকা ডলারে।

আরও পডুন: SRFTI-তে অশান্তির পর কড়া নির্দেশিকা, তিনটি পৃথক এফআইআর দায়ের

ONGC থেকে শুরু করে, ইনফোসিস, টাটার একাধিক কোম্পানি, এসবিআই সহ একাধিক ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারে পতন হয়েছে। শুধুমাত্র গ্রিন জোনে রয়েছে কোল ইন্ডিয়া ও ফার্মা সেক্টরের কয়েকটি কোম্পানির শেয়ার। তবে বেলা গড়ালে সেই সেক্টরে পতন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা