SRFTI-তে অশান্তির পর কড়া নির্দেশিকা, তিনটি পৃথক এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবারের ঘটনার পর সোমবারও থমথমে পরিস্থিতি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ। অশান্তির জেরে পঞ্চসায়র থানায় ইতিমধ্যেই তিনটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। একটি FIR করেছে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতি, দ্বিতীয়টি পড়ুয়াদের একাংশ এবং তৃতীয়টি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

রবিবার দুপুরে SRFTI-এর অডিটোরিয়ামে RSS-এর শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের একাংশের সঙ্গে আয়োজকদের বচসা এবং পরে হাতাহাতির অভিযোগ ওঠে। দু’পক্ষের তরফেই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। উত্তেজনার মধ্যে কয়েকজন পড়ুয়া ও অন্যদের আহত হওয়ার খবরও পাওয়া যায়। এই ঘটনার পর নিরাপত্তা আরও জোরদার করেছে SRFTI কর্তৃপক্ষ। ছাত্রছাত্রী এবং স্টাফদের ক্যাম্পাসে ঢোকার সময় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। একবার ক্যাম্পাসে প্রবেশের পর অনুমতি ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ জারি হয়েছে।

আরও পড়ুনঃ Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

এছাড়া হস্টেলে থাকা পড়ুয়াদের ক্ষেত্রেও বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ও চলাচলের উপর বিশেষ নজরদারি থাকছে। এদিকে, রবিবারের ঘটনার পর SRFTI-এর বাইরে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং FIR-গুলির ভিত্তিতে অশান্তির নেপথ্যে থাকা ঘটনা ও অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে।

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা, জমি দেবে সরকার, বড় ঘোষণা শুভেন্দুর

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ