অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফাইনাল মানেই স্নায়ুর পরীক্ষা। আর সেই পরীক্ষায় ফের শেষ হাসি হাসল স্পেন। চলতি বছরেই একটা বিশ্বকাপ জিতেছে স্পেন। সেই আনন্দ এবার দ্বিগুণ হয়ে গেল।  ৯০ মিনিটে গোল নেই, অতিরিক্ত সময়েও একই ছবি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষকের দুরন্ত নৈপুণ্যে উত্তর কোরিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে  অনূর্ধ্ব–২০  মহিলা বিশ্বকাপ জিতেছে স্পেন। 

পোল্যান্ডের লজ শহরে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয়েছিল গত দুই আসরের চ্যাম্পিয়ন দুই দল। ২০২২ সালে স্পেন এই ট্রফি জিতেছিল, আর ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল উত্তর কোরিয়া। ফলে এবারের ফাইনাল ছিল দুই শক্তিশালী দলের সম্মান রক্ষার লড়াইও। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের মুখ খুলতে পারেনি কেউ। স্পেনের গোলরক্ষক লায়া লোপেজ গুরুত্বপূর্ণ সময়ে একাধিকবার দলকে বিপদমুক্ত করেন। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও স্কোরলাইন ০-০ থাকায় টাইব্রেকার হয়ে ওঠে ম্যাচের ভাগ্য নির্ধারণের জায়গা। 

আরও পড়ুন: ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

এদিনের খেলায় স্পেনের লোপেজ হয়ে ওঠেন নায়ক। উত্তর কোরিয়ার চোয়ে ইয়োন-আ এবং পাক ইল-সিমের পেনাল্টি আটকে দেন তিনি। তাঁর দুরন্ত সেভের সৌজন্যে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন।  এই জয়ের সঙ্গে  অনূর্ধ্ব–২০ মহিলা বিশ্বকাপে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল স্পেন। পাশাপাশি গত এক দশকে বয়সভিত্তিক ও সিনিয়র মহিলা ফুটবলে স্পেনের সাফল্যের ধারাও আরও মজবুত হল।  অন্যদিকে,  সমগ্র টুর্নামেন্টে একটিও গোল না খেয়ে ফাইনালে পৌঁছেছিল উত্তর কোরিয়া। বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এমন নজির গড়েছিল তারা। কিন্তু ফাইনালের পেনাল্টি শুটআউটে শেষ পর্যন্ত ট্রফি হাতছাড়া হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। 

বুলেটপ্রুফ কাচেও মিলবে না রেহাই! অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা

চিনকে চাপে রাখতে AI প্রযুক্তি সুরক্ষায় আমেরিকার সঙ্গে হাত মেলাল নয়াদিল্লি