ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে সোনা জেতার লক্ষ্যে আরও একধাপ এগাল ভারত।  ছেলেদের টি-টোয়েন্টি কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল মেন ইন ব্লুর। কিন্তু ম্যাচের আগেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে। একটা বলও না খেলে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রেয়স আইয়ারের দল। 

ম্যাচ বাতিল হওয়ার পর টুর্নামেন্টের নকআউট নিয়ম অনুযায়ী র‌্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা দলকে সেমিফাইনালের টিকিট দেওয়া হয়। সেই র‌্যাঙ্কিংয়ে ভারত এক নম্বরে এবং আফগানিস্তান দশ নম্বরে থাকায় সেমিফাইনালে অনায়াসে পৌঁছে যায় শ্রেয়স আইয়ারের  দল। ভারত এর আগে ২০২২ সালের হাংঝৌ এশিয়ান গেমসে সোনা জিতেছিল। এবারও সেই  ধারা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নেমেছে তারা। তবে প্রথম নকআউট ম্যাচে ক্রিকেটারদের মাঠে নামার সুযোগই হল না। 

কাদের বিরুদ্ধে সেমিফাইনাল?

আগামী ১ অক্টোবর একই মাঠে সেমিফাইনালে খেলবে ভারত। শ্রীলঙ্কা ও নেপালের মধ্যে তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দলের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে  বাংলাদেশ-মালয়েশিয়া মধ্যে হওয়া ম্যাচে জয়ী দল। 

এর আগে একই দিনে পাকিস্তান ও হংকংয়ের কোয়ার্টার ফাইনালও বৃষ্টিতে ভেস্তে যায়। একটি বলও খেলা সম্ভব হয়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ম্যাচ না হলে   র‍্যাঙ্কিংয়ের উপরের দিকে থাকা দল সেমিফাইনালে জায়গা পাবে। সেই নিয়মেই পাকিস্তান শেষ চারে উঠেছে। 

গাড়িতে হামলার পর হাইকোর্টে কুণাল, দ্রুত শুনানির আর্জি খারিজ

বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

‘পা ভাঙা ছিল, ব্যবহার করা হয়েছিল বন্দুক’, সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

SRFTI-তে অশান্তির পর কড়া নির্দেশিকা, তিনটি পৃথক এফআইআর দায়ের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান