দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর সময়ে শহরের যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তির সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ। উত্তর থেকে দক্ষিণ কলকাতা-গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়গুলিতে যানবাহনের চাপের উপর নজর রাখতে উচ্চক্ষমতাসম্পন্ন ড্রোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দু’টি ড্রোন কেনার জন্য দরপত্র ডাকা হয়েছে। এই প্রকল্পে খরচ হবে প্রায় এক কোটি টাকা। দরপত্র প্রক্রিয়া শেষ হওয়ার পর ১৫ দিনের মধ্যেই ড্রোন দু’টি হস্তান্তর করার কথা বলা হয়েছে।

পুজোর সময়ে শ্যামবাজার, বেলগাছিয়া রোড, টালা পার্ক, হাতিবাগান, কলেজ স্ট্রিট, রাসবিহারী মোড় এবং গড়িয়াহাটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় যানজট সামলানো পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই সব এলাকায় যান চলাচল ব্যাহত হলে আশপাশের রাস্তাতেও তার প্রভাব পড়ে। তৈরি হয় দীর্ঘ গাড়ির সারি।লালবাজার সূত্রে জানা গিয়েছে, নতুন ড্রোন দু’টি ট্রাফিক বিভাগের কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে। একটি ড্রোন উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালাবে। অন্যটি দক্ষিণ কলকাতার রাস্তাগুলির পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।  

আরও পড়ুনঃ SRFTI-তে অশান্তির পর কড়া নির্দেশিকা, তিনটি পৃথক এফআইআর দায়ের

ট্রাফিক পুলিশের দাবি, মাটি থেকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যে চিত্র দেখতে পান না, আকাশ থেকে ড্রোন ক্যামেরায় তার অনেকটাই স্পষ্টভাবে ধরা পড়বে। কোথায় যানবাহনের চাপ বাড়ছে, কোন রাস্তায় গতি কমেছে-কন্ট্রোল রুম থেকেই তা দ্রুত বোঝা যাবে। সেই অনুযায়ী মাঠে থাকা পুলিশকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া সম্ভব হবে। ড্রোনের ফুটেজ বিশ্লেষণ করে যানবাহনকে দ্রুত বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ফলে যানজট ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ।

করফাঁকির অভিযোগে রকুলপ্রীত-সহ বলিউডের ১২ জন তারকার বাড়িতে আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

রেস্তরাঁ ফেল মেরে যাবে! বাড়িতেই বানিয়ে নিন স্ট্রিট স্টাইল ঝাল মোমো চাটনি

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি