‘খাম’ প্রতীক নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটি দল যে প্রতীকে একাধিক নির্বাচনে লড়েছে, সেই প্রতীক অন্য দলকে দেওয়া হল কী ভাবে? আইএসএফের প্রতীক সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। সোমবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও কমিশনের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এমন ভাবে কাজ করার বার্তা দেন, যাতে ভবিষ্যতে কমিশনের সিদ্ধান্ত নিয়ে আদালতকে হস্তক্ষেপ করতে না হয়।

আসন্ন দুই উপনির্বাচনে ‘খাম’ প্রতীক পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের ঋতব্রত-শিবির। অন্য দিকে, ওই প্রতীকে একাধিক বার নির্বাচনে লড়া আইএসএফকে দেওয়া হয়েছে ‘আলমারি’ প্রতীক। প্রতীক বদলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। সোমবার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ।

আরও পড়ুনঃ ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

শুনানিতে বিচারপতি প্রশ্ন তোলেন, আইএসএফ আগে ‘খাম’ প্রতীকে লড়েছে জানা সত্ত্বেও অন্য একটি দলকে ওই প্রতীক দেওয়া হল কী ভাবে। তাঁর বক্তব্য, আগের প্রতীকের উপর আইএসএফের অধিকার না থাকলেও তারা সেটি চেয়েছিল-এই আবেদন বিবেচনার ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তের ভিত্তি কী ছিল, তা স্পষ্ট হওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনের কাছে প্রতীক বরাদ্দের সিদ্ধান্তের নথি এবং কোন আইনি ধারার ভিত্তিতে তা করা হয়েছে, তার ব্যাখ্যা চেয়েছে। 

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন