‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু সংস্কৃতির রাজ্য নয়, কলকাতা ছিল শিল্পের নগরী। বহু শিল্পপতি, উদ্যোগপতিরা তিলোত্তমাতে ছিলেন। পশ্চিমবঙ্গে ব্যবসা করতে চাইতেন। কিন্তু তাঁরা এখন কেউ নেই। কেন নেই সেটার পিছনে কারণ রয়েছে বলে আজ, সোমবার শহরে এসে জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিংহ পুরী। এদিন শহরে ‘ভারত শক্তি সপ্তাহের’ শুভ উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই বক্তব্য় রাখতে গিয়ে তিনি বলেন, ‘কাজের সূত্রে ১৯৭০-৮০ সালে কলকাতা এসেছিলাম আমি। বেশ কিছু বছর ছিলাম। তখন এই শহরটার প্রাণ ছিল। বহু শিল্পপতি, উদ্যোগপতিরা ছিলেন। কারখানা ছিল। কলকাতাকে শিল্পনগরী বলা হতো। কিন্তু মাঝে এমন কিছু হল যা সব শেষ করে দিল। যদিও সেই রাজনৈতিক বিষয়ে যেতে চাই না।’

এখানে রাজনৈতিক মহলের ধারণা, বাম আমলে রাজ্য থেকে শিল্প চলে যাওয়ার কথাই নাম নাম করে বলতে চেয়েছেন তিনি। সঙ্গে বিগত ১৫ বছরে রাজ্যে শিল্পের নাম অরাজকতা ও ঢক্কানিনাদকে কটাক্ষ করতে চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বাম আমলে শ্রমিক আন্দোলনের নামে লক আউট, কারখানায় তালা লাগানো শুরু। সেই রেশ চলে এসেছে তৃণমূল আমলে। বিগত ১৫ বছরে কলকারখানার গেটে লাগানো তালা খুলতেই পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুই প্রচার হয়েছে। আর তোলাবাজি ও সিন্ডিকেটের জেরে রাজ্য থেকে পালিয়ে গিয়েছেন শিল্পপতিরা। মুখে কিছু না বললেও আদপে সেটাই নিজের বক্তব্যের মাধ্যমে বোঝাতে চাইছিলেন হরদীপ সিংহ পুরী। তেমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।

আরও পডুন: চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, ‘তবে চিন্তা করবেন না, পরিস্থিতির উন্নতি হবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের উন্নতি চান। আর এখানে ডাউন্যামিক ও তরুণ মুখ্যমন্ত্রী রয়েছেন। ওনার নেতৃত্বে রাজ্যের উন্নতি হবে। শিল্পও আসবে।’ ‘ভারত শক্তি সপ্তাহ’ নিয়ে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে আগ্রহ প্রকাশ করেছেন কলকাতায় এই সম্মেলন করার জন্য। ১৭০০০ স্কোয়ার মিটার ইতিমধ্যই বুকিং হয়ে গিয়েছে এই সম্মেলন এর জন্য। রাজ্য যদি সহযোগিতা করেন তাহলে মুনাফা বাড়বে। আমাদের কোথাও পেট্রল সঙ্কট তৈরি হয়নি। আমাদের কাছে ১৭৬০০ কোটি টাকার প্রজেক্ট করা হয়েছে।’ এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘রাজ্যে এতদিন ভারত শক্তি সপ্তাহ পালন করতে দেওয়া হত না। এখন থেকে হবে। রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার এসেছে। আরও উন্নয়ন হবে। অশোকনগরে তেল উত্তোলন হচ্ছে।’

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ, কবে শুনানি?

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

কলকাতায় বসে বিদেশে প্রতারণা! ট্যাংরায় হদিস ভুয়ো কল সেন্টারের, গ্রেফতার ২০

ফের সাইবার হানা আমেরিকায়! এফবিআইয়ের পর এবার নিশানায় সিআইএ-সহ একাধিক গোয়েন্দা সংস্থা

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা