পিকে’র টুইটে বিদ্ধ ‘সাহেব’ মোদি! প্রশ্নে্র মুখে গেরুয়া ঝড়

অনেকেই মনে করছেন পিকে তাঁর টুইটে ‘সাহেব’ বলে কার্যত মোদিকেই চিহ্নিত করতে চেয়েছেন। সেই সঙ্গে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টা আগেই সামনে এসেছে দেশের ৫টি রাজ্যের নির্বাচনী(Election) ফলাফল। পঞ্জাব বাদে বাকি ৪টি রাজ্যেই জয়ের মুখ দেখেছে বিজেপি(BJP)। আর সেই জয়ের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) টুইট করে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন, ‘২০২২ সালে উত্তরপ্রদেশের ফল ঠিক করে দিল ২০২৪ সালে ফের বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে।’ সেই টুইটের জেরে এবার ভোটকুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishore) শুক্রবার সকালে পাল্টা টুইটে(Tweet) বিদ্ধ করলেন মোদিকে। যদিও সেই টুইটে তিনি কোথাও মোদির নাম নেননি। কিন্তু দেশের রাজনৈতিক মহল ও বিশেষজ্ঞরা মনে করছেন মোদিকে উদ্দেশ্য করেই এদিন ওই টুইট করেছেন প্রশান্ত কিশোর ওরফে পিকে।

এদিন পিকে টুইট করে লিখেছেন, ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে, এবং কোনও রাজ্যের ভোটে নয়। সাহেব তা জানেন। তাই সুচতুর ভাবে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক প্রাধান্য বিস্তারের জন্য রাজ্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। এই মিথ্যা ব্যাখ্যার শরিক হবেন না।’ এখন অনেকেই মনে করছেন পিকে তাঁর টুইটে ‘সাহেব’ বলে কার্যত মোদিকেই চিহ্নিত করতে চেয়েছেন। সেই সঙ্গে বার্তা দিতে চেয়েছেন যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচন হবে পুরোপুরি ভিন্ন রাজনৈতিক প্রেক্ষিতে। উত্তরপ্রদেশ বা অন্য কোনও রাজ্যের বিধানসভা ভোটের ফলের প্রভাব তার ওপর পড়বে না। যদিও বিজেপির তরফে ব্যাখা করা হচ্ছে এই ৫ রাজ্যের নির্বাচনই ছিল কার্যত লোকসভা নির্বাচনের আগে সেমি ফাইনাল। কেননা এর পরে গোবলয়ে যে সব রাজ্যে ভোট রয়েছে সেগুলি সবই বিজেপি প্রভাবিত রাজ্য। তাই সেখানে জয় সুনিশ্চিত। সেই হিসাবে সেগুলি আর ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা নয় উত্তরপ্রদেশের নির্বাচন হয়ে উঠেছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে