সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মুখে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার  সাতসকালে অন্ডালের খনি অঞ্চলে ED-র হানা। জানা গিয়েছে, অণ্ডালের সিএল জামবাদ এলাকায় এক ব্যবসায়ী তথা ঠিকাদারের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তল্লাশি ঘিরে বাড়িটি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম দিলীপ তুরি। এলাকায় ব্যবসায়ী হিসেবে পরিচিত তিনি। পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। জানা গিয়েছে, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ECL) বিভিন্ন কোলিয়ারি ও খোলামুখ খনিতে অ্যাম্বুল্যান্স এবং চারচাকা গাড়ি সরবরাহের টেন্ডারের সঙ্গে তাঁর যোগ ছিল। ঝাড়খণ্ড থেকে অ্যাম্বুল্যান্স এনে ইসিএলের বিভিন্ন এলাকায় টেন্ডারের মাধ্যমে পরিষেবা দেওয়ার কাজেও তিনি যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি।বুধবার ভোরে একাধিক গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা দিলীপ তুরির বাড়িতে পৌঁছন। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর তাঁরা বাড়ির ভিতরে প্রবেশ করেন। এরপর শুরু হয় নথিপত্র ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখার কাজ। তল্লাশি চলাকালীন বাড়ির বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আরও পড়ুনঃ বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

তবে এই অভিযান ঠিক কোন মামলার সূত্র ধরে, তা এখনও স্পষ্ট নয়। দিলীপ তুরির বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ রয়েছে কি না, তল্লাশিতে কী ধরনের নথি বা তথ্য মিলেছে-সেই বিষয়েও তদন্তকারী সংস্থার তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে ইডির এই অভিযানের নেপথ্যে কী রয়েছে, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল।

‘সব আদিবাসীদের জমির অধিকার,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের