সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে কারও সর্বনাশ তো কারও পৌষ মাস। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন জস বাটলার। সেই ধাক্কার পরে ফের জফ্রা আর্চারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছেন ম্যাসন ক্রেইন। দীর্ঘ সাড়ে আট বছরের বেশি সময় বাদে দলে ফিরলেন বাঁ-হাতি স্পিনার।

আসন্ন ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে ইংল্যান্ড। ওই ত্রিদেশীয় সিরিজের জন্য বৃহস্পতিবার (১ অক্টোবর) ১৬ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার আদিল রাশিদ ও অলরাউন্ডার স্যাম কারান। হাতে চোট পাওয়ার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে খেলতে পারেননি রাশিদ। আর কুঁচকির চোট থেকে সেরে উঠেছেন গত জুলাইয়ে সবশেষ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা কারান।

ঘরোয়া ক্রিকেটে গ্ল্যামরগনের হয়ে ভাল পারফর্ম করার পুরস্কার পেয়েছেন ২৯ বছর বয়সী ক্রেইন। দীর্ঘ সাড়ে আট বছর বাদে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। ক্রেইনকে ফের জাতীয় দলে ডাকার যুক্তি দিতে গিয়ে ইংল্যান্ড দলের নির্বাচক মার্কাস নর্থ বলেন, ‘গ্ল্যামরগনের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে ম্যাসন ক্রেইন। সে অভিজ্ঞ ও উচ্চমানের লেগ স্পিনার। আন্তর্জাতিক পর্যায়ে আরেকটি সুযোগ পাওয়ার যোগ্য।’ ২০১৭ সালের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্রেইনের। তবে জাতীয় দলের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। পরের বছরের জানুয়ারিতে টেস্ট অভিষেক হয় ক্রেইনের। তবে ইংল্যান্ডের জার্সি গায়ে ওয়ানডে খেলার এখনও অভিজ্ঞতা হয়নি। এবার সেই সুযোগ মিলল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা সাসেক্সের বাঁহাতি স্পিনার জেমস কোলস ও ডানহাতি পেসার হেনরি ক্রকম্বকে আরও একবার দলে রেখেছে ইংল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে আগামী ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ইংল্যান্ড। ২২ অক্টোবর শ্রীলঙ্কার পর ২৫ অক্টোবর ফের পাকিস্তানের মুখোমুখি হবে। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে লড়বে ২৯ অক্টোবর।

ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জেমস কোলস, জর্ডান কক্স, ম্যাসন ক্রেইন, হেনরি ক্রকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জশ টং।

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা