চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক? পাত্রী কে, জানলে চমকে যাবেন!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের সংবাদের শিরোনামে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ, তার পর অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে-ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও একাধিক বার চর্চায় এসেছেন তিনি। এবার ৪৪ বছর বয়সে ফের বিয়ের গুঞ্জন ঘিরে আলোচনায় শোয়েব। মডেল-অভিনেত্রী ভানিজা সত্তারের সঙ্গে নাকি চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি-সমাজমাধ্যমে এমনই দাবি ঘুরছে। যদিও এখনও পর্যন্ত এই খবরের কোনও আনুষ্ঠানিক সত্যতা মেলেনি।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২ অক্টোবর শোয়েব মালিক ও ভানিজা সত্তার বিয়ে করতে পারেন। তবে শোয়েব কিংবা ভানিজা-কারও তরফেই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এমনকি তাঁরা খবরটি নিশ্চিতও করেননি, আবার সরাসরি অস্বীকারও করেননি। ফলে আপাতত পুরো বিষয়টিই জল্পনার স্তরে রয়েছে। শোয়েবের চতুর্থ বিয়ে নিয়ে অবশ্য এই প্রথম গুঞ্জন নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতেও সমাজমাধ্যমে দাবি ছড়িয়েছিল, ২৭ফেব্রুয়ারি নাকি গোপনে ভানিজাকে বিয়ে করেছেন তিনি। সেই সময় এমন দাবিও করা হয়েছিল যে তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। কিন্তু পরে শোয়েব নিজেই এই খবরকে ভিত্তিহীন বলে জানান। ২৮ ফেব্রুয়ারি দেওয়া এক বিবৃতিতে শোয়েব জানান, ভানিজা সত্তারকে তিনি কখনও দেখেননি, এমনকি তাঁর সঙ্গে কথাও বলেননি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভানিজাও একটি টেলিভিশন অনুষ্ঠানে একই কথা জানান।

আরও পড়ুনঃ সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

তাঁর দাবি, বাস্তবে শোয়েবের সঙ্গে তাঁর কখনও দেখা হয়নি। শোয়েবের প্রথম বিয়ে হয়েছিল ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে। ২০২৪ সালে সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন তিনি। ফলে ভানিজার সঙ্গে চতুর্থ বিয়ের খবর আপাতত নিশ্চিত নয়।

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

এ কি কাণ্ড! খুদে পড়ুয়াকে দিয়ে পা টেপাচ্ছেন শিক্ষিকা, ভাইরাল ভিডিও

একই মণ্ডপে ১১২ টি দুর্গা প্রতিমা! বিশ্বরেকর্ডের পথে নদিয়ার কামালপুর

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার