সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয় তারকাকে এক ঝলক সামনে থেকে দেখতে কে না চান! তার উপর যদি সেই তারকা বলিউডের ভাইজান সলমন খান হন, তাহলে সেই উচ্ছ্বাসের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। মুম্বইয়ের একটি ছবির বিশেষ প্রদর্শনীতে তেমনই এক মুহূর্তের সাক্ষী হলেন উপস্থিতরা। সলমনের কাছে পৌঁছনোর চেষ্টা করতেই এক ভক্তকে নিরাপত্তারক্ষী টেনে-হিঁচড়ে সরিয়ে দেন। সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় অভিনেতা বীর পাহাড়িয়ার ছবি ‘প্রেম কীতনু’-র বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন সলমন। অনুষ্ঠানের রেড কার্পেটে পাপারাজ্জিদের সামনে ছবি তোলার আগে অভিনেতা অনুপ সোনিকে আলিঙ্গন করতে দেখা যায় তাঁকে। ঠিক সেই সময় এক ব্যক্তি সলমনের দিকে এগিয়ে আসেন। সম্ভবত অভিনেতার সঙ্গে দেখা করা কিংবা তাঁকে শুভেচ্ছা জানানোরই চেষ্টা করছিলেন তিনি। তবে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। সলমনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী ওই ব্যক্তির হাত ধরে তাঁকে অভিনেতার কাছ থেকে সরিয়ে নিয়ে যান। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয় এবং পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরও পড়ুন: রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

ভিডিওটি সামনে আসার পর নিরাপত্তারক্ষীদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ নেটিজেন। তাঁদের বক্তব্য, তারকাদের নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি। কিন্তু ভক্তটির সঙ্গে আরও সংযতভাবে বিষয়টি সামলানো যেত। কেউ লিখেছেন, নিরাপত্তার প্রয়োজন থাকলেও এভাবে টেনে সরিয়ে দেওয়া ঠিক হয়নি। অন্য এক নেটিজেনের মন্তব্য, ভক্তরাও সম্মানের যোগ্য। অবশ্য সকলের প্রতিক্রিয়া একরকম নয়। অনেকেই মনে করছেন, তারকাদের ঘিরে ভিড় সামলানো এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করাই নিরাপত্তারক্ষীদের দায়িত্ব। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের দ্রুত পদক্ষেপ করার প্রয়োজন হতে পারে। এদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময়ের মধ্যেই রয়েছেন সলমন। চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে তাঁর ‘মাতৃভূমি’ ছবিটি চলতি বছর ২০২৬ এই মুক্তি পাওয়ার কথা। পাশাপাশি প্রযোজক দিল রাজুর সঙ্গে তাঁর পরবর্তী অ্যাকশন ছবি ‘মনস্টার’। ভামসি পাইদিপল্লি পরিচালিত এই ছবিতে নয়নতারাকেও দেখা যাবে। ২০২৭ সালের ঈদে ছবিটি মুক্তির লক্ষ্যে এগোচ্ছে নির্মাতারা।

নেই কষানোর ঝামেলা, মাত্র ১০ মিনিটে বানান টক-ঝাল শ্রেডেড চিকেন

সীমান্তে বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নের

পটলের এই পদ পাতে থাকলে বাড়ির সবাই প্লেট চেটেপুটে খাবে!

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোয়েব মালিক? পাত্রী কে, জানলে চমকে যাবেন!

একঘেয়ে স্বাদ থেকে মুক্তি চান? বানিয়ে নিন মশলাদার ঢেঁড়শ-পনিরের তরকারি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি