‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনে খোশমেজাজে নিউটাউনের ইকোপার্কে দেখা গেল মন্ত্রী দিলীপ ঘোষকে। রবিবার (৪ অক্টোবর) সকালে প্রাতঃভ্রমণে গিয়ে প্রথমেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর চোট নিয়ে পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন তিনি। তাঁর দাবি, ভোট শেষ হতেই মমতার পায়ের সমস্যা ঠিক হয়ে গিয়েছিল। সেই সঙ্গে মেসি-কাণ্ডে ২২ হাজার দর্শককে বিনামূল্যে টিকিট দেওয়ার মুখ্যমন্ত্রীর ঘোষণাকেও স্বাগত জানিয়েছেন দিলীপ। 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার প্রসঙ্গে দিলীপ বলেন, তিনি আগেই জানিয়েছিলেন ভোট শেষ হলে মমতা হাঁটতে পারবেন। তাঁর কথায়, নির্বাচনের সময় বিষয়টি নিয়ে অনেক আলোচনা ও ট্রোল হয়েছিল। তবে নির্বাচন শেষ হওয়ার পরেই পরিস্থিতি বদলে যায় বলে দাবি তাঁর। মমতার চোট নিয়ে সরাসরি কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। এরপরেই মেসি-কাণ্ড প্রসঙ্গে মুখ খোলেন পঞ্চায়েত মন্ত্রী। ভারত-উরুগুয়ে ম্যাচে বঞ্চিত ফুটবলপ্রেমীদের জন্য বিনামূল্যে টিকিট দেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। দিলীপের বক্তব্য, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সরকার আগেই জানিয়েছিল। ম্যাচ নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির পরে বিনামূল্যে টিকিট দেওয়ায় ফুটবলপ্রেমীরা সরকারের কাছ থেকে ন্যায়বিচার পাওয়ার অনুভূতি পেতে পারেন।

আরও পড়ুন: J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

এ দিন বামেদের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক সমীকরণ নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের সঙ্গে হাঁটলে তার ফল কী হবে, সেই প্রশ্নের জবাবে তাঁর সোজা মন্তব্য, ‘জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরোই হয়।’ বাংলার ফুটবল নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দিলীপ বলেন, বাংলার ছেলেমেয়েরা ফুটবল, টেবিল টেনিস-সহ বিভিন্ন খেলায় আগে ভাল ফল করেছে। শুধু সরকারি উদ্যোগ নয়, খেলাধুলার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। খেলাধুলা বোঝেন, এমন ব্যক্তিদের দায়িত্বে আনার পক্ষেও সওয়াল করেন তিনি।

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর