প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

অন্যায় করেও জুলুমবাজি! প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও স্বামী। ধরা পড়তেই স্ত্রীকে গাড়ির বনেটের মধ্যে উঠিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল স্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্যায় করেও জুলুমবাজি! প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও স্বামী। ধরা পড়তেই স্ত্রীকে গাড়ির বনেটের মধ্যে উঠিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল স্বামী। ঘটনায় মহিলা জীবিত থাকলেও স্বামীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের মেরঠে-য়। সূত্রের খবর,

গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ময়ঙ্ক নামে এক যুবক তাঁর প্রেমিকা মাহির সঙ্গে গাড়িতে বসে মোমো খাচ্ছিলেন। তখনই সেখান দিয়ে ক্রস করছিলেন তাঁর স্ত্রী সুনীতা। স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন সুনীতা। স্বাভাবিকভাবেই স্বামীকে অন্য মহিলার সঙ্গে মোমো খেতে দেখে রেগে লাল হয়ে যান তিনি। এরপর সুনিতা ময়ঙ্কের গাড়ির জানালায় আঘাত করতে শুরু করেন। আতঙ্কিত হয়ে ময়ঙ্ক গাড়িটি লক করে সেখান থেকে প্রেমিকাকে নিয়ে পালানোর চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে স্বামীকে পালাতে না দেওয়ার কারণে সুনীতা ময়ঙ্কের গাড়ির বনেটে শুয়ে পড়েন। কিন্তু তাতে একেবারেই না ঘাবড়ে স্ত্রীকে বনেটে করে টেনেই প্রায় কয়েক কিলোমিটার নিয়ে যান। বাধ্য হয়ে সুনীতা বাঁচার আশায় চিৎকার  করে পথচারিদের সাহায্য চান। ‘বাঁচাও বাঁচাও’ করে কাতর কণ্ঠে চিৎকার করতে থাকেন।

অভিযোগ, ময়ঙ্ক তাঁর স্ত্রীকে গাড়ির বনেটে তুলে প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। এরপর সুনীতার চিৎকার শুনে স্থানীয়রা ময়ঙ্কের গাড়ি আটকালে তিনি থামতে বাধ্য হন। এরপর সুনীতা সোজা থানায় গিয়ে ময়ঙ্কের বিরুদ্ধে মারধর, যৌতুক নিয়ে হয়রানি এবং বিশ্বাসঘাতকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এই বিষয়ে কোতোয়ালি সার্কেল অফিসার সংগ্রাম সিংহ জানিয়েছেন, ‘ময়ঙ্কের বিরুদ্ধে হত্যাচেষ্টার একটি মামলাও দায়ের করা হয়েছে। ঝগড়ার জেরে ময়ঙ্ক তাঁর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।’ ইতিমধ্যেই পুলিশ ময়ঙ্ক এবং মাহি দুজনকেই গ্রেফতার করেছে। ঘটনায় জড়িত UP15ER3086 রেজিস্ট্রেশন নম্বরযুক্ত টয়োটা আরবান ক্রুজার টাইসর গাড়িটিকেও জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে বর্তমানে আরও তদন্ত চলছে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’