বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চোখের সামনে হঠাৎ পাঁচ বছরের একটি শিশু উপর থেকে পড়ে যাচ্ছে। এক মুহূর্ত দেরি হলেই ঘটে যেতে পারত ভয়াবহ বিপদ। কিন্তু সেই মুহূর্তেই যেন ছুটে এলেন এক রক্ষাকর্তা। দোকানের সামনে থাকা এক যুবক দৌড়ে গিয়ে ঠিক সময়েই শিশুটিকে কোলে ধরে ফেললেন। মিশরের গিজার এই ঘটনার দৃশ্য এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ঘটনাটি গিজার আরদ এল-লাওয়া এলাকার ঘটনা। রাস্তায় তখন স্বাভাবিক ব্যস্ততা। আচমকাই একটি বাড়ির উপর থেকে পাঁচ বছরের শিশুটি নীচে পড়ে যায়। চিৎকার শুনে বিষয়টি বুঝতে পারেন স্থানীয় দোকানদার আহমেদ রাগাব। আর এক মুহূর্তও না ভেবে ছুটে যান তিনোটোণ নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শিশুটি নীচে পড়ার সময় মাঝপথে একটি কাপড় শুকোনোর তারে ধাক্কা খায়। তাতেই যেন কয়েক মুহূর্ত সমস্ পান আহমেদ। দৌড়ে গিয়ে শিশুটির ঠিক নীচে অবস্থান নেন তিনি। পরের মুহূর্তেই শিশুটিকে নিজের দুই হাত দিয়ে ধরে ফেলেন।


আরও পড়ুনঃরাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

শিশুটিকে নিরাপদে পাওয়ার পরেও থামেনি উত্তেজনা। আহমেদকে দেখা যায় কিছুটা দূরে গিয়ে বসে পড়তে। পরে তিনি জানান, সবকিছু এত দ্রুত ঘটেছিল যে ভাবার সময়ই পাননি। শুধু মনে হয়েছিল, চোখের সামনে একটি শিশু পড়ছে তাকে বাঁচাতেই হবে। সেই কয়েক সেকেন্ডের সাহসী সিদ্ধান্তই বাঁচিয়ে দিল একটি ছোট্ট প্রাণ। আর আহমেদের সেই মুহূর্তের দৌড় এখন সমাজমাধ্যমে প্রশংসা কুড়োচ্ছে । 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি