রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ল্যাবরেটরিতে বিপজ্জনক জীবাণু নিয়ে গবেষণা করছিলেন। তার পরেই রহস্যজনক ভাবে মৃত্যু হল এক মহিলা গবেষকের। রাশিয়ার সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলে ২৮ বছরের গবেষক দারিয়া শিপিলোভার মৃত্যুকে ঘিরে ছড়িয়েছে প্লেগ আতঙ্ক। গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যু হয় তাঁর। এরপরই তাঁর সংস্পর্শে আসা প্রায় ২০০ জনকে চিকিৎসককে নজরদারিতে ও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একাধিক হাসপাতালেও জারি হয়েছে কড়া সতর্কতা। তবে সবচেয়ে বড় প্রশ্ন সত্যিই কি প্লেগে মৃত্যু, নাকি অন্য কোনও সংক্রমণ?  এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। 

জানা গিয়েছে, দারিয়া শিপিলোভা ইরকুটস্কের শেলেখভের একটি অ্যান্টি-প্লেগ গবেষণা প্রতিষ্ঠানে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন ওই মহিলা। ২৯ সেপ্টেম্বর গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কাজের সময় জীবিত ব্যাকটেরিয়া থাকা একটি টেস্ট টিউব ভেঙে যাওয়ার কথা চিকিৎসকদের জানিয়েছিলেন শিপিলোভা। সেই সূত্র ধরেই তাঁর প্লেগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই ল্যাব দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেনি। বরং রাশিয়ার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, প্রতিষ্ঠানে এমন কোনও দুর্ঘটনার প্রমাণ মেলেনি এবং তাঁর শরীরে পেশাগত কাজের সঙ্গে যুক্ত কোনও জীবাণু পাওয়া যায়নি। 

আরও পড়ুন: কার্শিয়াঙে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ১

 গবেষকের মৃত্যুর পর, তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে প্রায় ২০০ জনকে চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাশিয়ার আঞ্চলিক প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত তাঁদের কারও মধ্যে অসুস্থতার উপসর্গ দেখা যায়নি এবং পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে । পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে  ইরকুটস্ক অঞ্চলের একাধিক হাসপাতালেও কোয়ারেন্টাইন বা বিধিনিষেধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় একটি অ্যালুমিনিয়াম কারখানায় কর্মীদের মাস্ক পরার নির্দেশও দেওয়া হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আশঙ্কা আরও বাড়ছে কারণ সম্ভাব্য সংক্রমণের ধরন হিসেবে নিউমোনিক প্লেগ-এর কথা উঠেছে। এই ধরনের প্লেগ ফুসফুসকে আক্রান্ত করে এবং আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অন্যের শরীরেও ছড়াতে পারে। ঘটনার পর রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করেছে। দেশের প্রধান স্বাস্থ্য আধিকারিক আন্না পোপোভা ইরকুটস্কে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সরকারি তথ্যের উপর নির্ভর করার আবেদন জানানো হয়েছে।  

 

 

রাস্তা আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, হাড়হিম ঘটনা মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

কার্শিয়াঙে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ১

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর