নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা হয়তো সকলেই জানি, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যে কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তা হয়তো অজানা  অনেকের কাছে। নদিয়ার মাটিতে পা রাখলেই যেন ইতিহাসের পাতা একের পর এক খুলে যায়। কোথাও রাজা-জমিদারদের স্মৃতি, কোথাও মুঘল আমলের নিদর্শন, আবার কোথাও আজও দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশ শাসনের সাক্ষী হয়ে থাকা পুরনো স্থাপত্য।  সেই ইতিহাসেরই এক বিস্মৃত অধ্যায় যেন আজও নিঃশব্দে লুকিয়ে রয়েছে নদিয়ার ধুবুলিয়ায়।

কাঠালতলা এলাকায় সংরক্ষিত রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি প্রাচীন লোহা দ্বারা নির্মিত গাড়ি।  সময়ের সঙ্গে গাড়িটির গায়ে জং ধরলেও তার কাঠামো এখনও বহন করছে সেই সময়ের ইতিহাসের ছাপ। এলাকাবাসীদের কথায়, তাঁদের পূর্বপুরুষদের সময় থেকেই এই পুরনো  বাড়ি এবং গাড়িটি তাঁরা দেখে আসছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় মানুষের কাছে এটি হয়ে উঠেছে এক ঐতিহাসিক নিদর্শন। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, ইতিহাসের টানে বছরভর বহু পর্যটকও এই এলাকায় আসেন। তবে গাড়িটির পাশেই ছড়িয়ে রয়েছে ব্রিটিশ আমলের আরও কিছু স্মৃতি। সংলগ্ন এলাকায় রয়েছে পুরনো ইটের তৈরি বেশ কিছু স্থাপত্য। দীর্ঘদিনের অযত্নে সেগুলির অনেকটাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইটের দেওয়াল ভেদ করে গজিয়ে উঠেছে গাছপালা। প্রকৃতির গ্রাসে ধীরে ধীরে মুছে যাচ্ছে অতীতের চিহ্ন। অর্থাৎ, কালের স্রোতে অনেক কিছুই বদলে গিয়েছে। বদলে গিয়েছে চারপাশ, হারিয়ে গিয়েছে একের পর এক পুরনো স্থাপত্যও। কিন্তু কাঠালতলার সেই পুরনো ঘরের ভিতরে দাঁড়িয়ে থাকা লোহার গাড়িটি যেন এখনও থামিয়ে রেখেছে সময়কে। তার গায়ে জমেছে জং, চারপাশে বেড়েছে আগাছা, তবু মুছে যায়নি ইতিহাসের ছাপ। একসময় যে যুদ্ধের অভিঘাতে বদলে গিয়েছিল গোটা পৃথিবীর মানচিত্র, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই কোনও এক অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই গাড়ি।

আরও পড়ুনঃ রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

প্রজন্ম বদলেছে, বদলেছে মানুষের জীবনযাপন। তবু স্থানীয়দের কাছে এই পুরনো বাড়ি আর গাড়ি এখনও কৌতূহলের বিষয়। দূর-দূরান্ত থেকে ইতিহাসের টানে যাঁরা এখানে আসেন, তাঁদের চোখে এই জায়গা যেন অতীতের একটি খোলা জানালা। যেখানে দাঁড়ালে মনে হয়, কয়েক দশক পেরিয়ে ইতিহাসের কোনও এক সময়ে ফিরে গিয়েছি। তাই সময়ের ক্ষত বুকে নিয়েও নদিয়ার মাটিতে আজও দাঁড়িয়ে রয়েছে এই নিদর্শন, নিঃশব্দে বলে চলেছে হারিয়ে যাওয়া এক সময়ের গল্প।

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি এফএসএসএআইয়ের

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা