৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি:  এক মায়ের এমন মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ উত্তরপ্রদেশ। মাত্র ২৬ বছর বয়সে চার বছরের ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন মহিলা। মর্মান্তিক ঘটনার কিছুক্ষণের মধ্যেই কুয়ো থেকে উদ্ধার করা হয় মা ও শিশুর নিথর দেহ। কী কারণে সন্তানকে সঙ্গে নিয়ে এমন চরম সিদ্ধান্ত নিলেন তরুণী মা,  সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।  

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার জখৌরা থানার অন্তর্গত হারদিলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম পুজা। তিনি জখৌরা শহরের বাসিন্দা ছিলেন। সোমবার (৫ অক্টোবর) তিনি তাঁর চার বছরের ছেলেকে নিয়ে একটি কুয়োয় ঝাঁপ দেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জখৌরা থানার স্টেশন হাউস অফিসার রাম প্রকাশের নেতৃত্বে উদ্ধারকারী দল কুয়ো থেকে মা ও ছেলের দেহ উদ্ধার করে। পরে দু’টি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

পুলিশ জানিয়েছে, কী কারণে ওই মহিলা এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন, তা এখনও জানা যায়নি। ঘটনার পিছনে কোনও পারিবারিক বা অন্য কোনও কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। 

 

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের