ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কা ক্রিকেটে ফের ডামাডোল। আচমকাই টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন ধনঞ্জয় ডি’সিলভা। আর তাঁর সরে দাঁড়ানোর কয়েক ঘন্টার মধ্যেই নয়া অধিনায়কের নাম ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। লঙ্কানদের নয়া অধিনায়ক হলেন কুশল মেন্ডিস।

২০২৪ সালে শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়ক হিসেবে দিমুথ করুণারত্নের স্থলাভিষিক্ত হন ধনঞ্জয় ডি’সিলভা। তাঁর নেতৃত্বে সাতটি টেস্ট জিতেছে শ্রীলঙ্কা, হেরেছে আটটিতে। আর ড্র হয়েছে তিনটি। অধিনায়ক হিসেবে ধনঞ্জয়ের সবচেয়ে ভাল সময় ছিল ২০২৪ সাল। ওই বছর বাংলাদেশ ও নিউ জিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায় লঙ্কানরা। যদিও চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ হেরেছে লঙ্কানরা। আগামী নভেম্বরে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচ শুরু ৯ নভেম্বর। দ্বিতীয়টি লাহোরে, শুরু ১৭ নভেম্বর। অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে দেওয়া চিঠিতে ধনঞ্জয় লিখেছেন, ‘আমি মন থেকে বিশ্বাস করি, এই দায়িত্ব এখন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।’ তবে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী ক্রিকেটার।

শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক ৩১ বছর বয়সী কুশল মেন্ডিস দেশের জার্সি গায়ে ২০১৫ সালের ২২ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন। গত ১১ বছর ধরে দেশের হয়ে ৭৩টি টেস্ট, ১৪৮টি ওয়ানডে ও ৯০টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে করেছেন ৪ হাজার ৭৫৭ রান। ওয়ানডেতে ৪ হাজার ৬৯৭ রান আর টি টোয়েন্টিতে ২ হাজার ১৯৮ রান। অর্থা‍ৎ তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার ৬০০-র বেশি রান করেছেন।

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

অসময়ের বৃষ্টিতে জাঁকিয়ে বসেছে সর্দি? সুস্থ হতে খান কালোজিরে-গোলমরিচের চা

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক